শ্যাম্পু ও টুথপেস্টেও কি ক্যান্সারের ঝুঁকি রয়েছে? কী বলছেন বিশেষজ্ঞরা

সারা বিশ্বের কাছে ক্যান্সার চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। প্রতিবছর বিপুল সংখ্যক মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন। তবে এর পিছনে কারণও রয়েছে। দেশের গবেষণাকারী সংস্থা আইসিএমআর বলছে, ২০২২-এ দেশে ১৪.৬ লক্ষ মানুষ ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। ২০২৫ সালে সেই সংখ্যাটা ১৫.৭ লক্ষ হওয়ার সম্ভাবনা রয়েছে।

ক্যান্সার যে কতটা বিপজ্জনক তা এই পরিসংখ্যান দেখলেই বোঝা যায়। গত বছরে ক্যান্সারে আক্রান্ত হয়ে ৮ লক্ষ মানুষের মৃত্যু হয়েছে। প্রতিবছরেই সংখ্যাটা বাড়ছে। ক্যান্সারের প্রধান কারণগুলির মধ্যে রয়েছে, বায়ু দূষণ, খারাপ খাবারের মতো বিষয়গুলি। প্রতিদিনের কাজের মধ্যে এমন অনেক বিষয় রয়েছে, যা ক্যান্সারকে বাড়িয়ে তুলতে পারে। এর মধ্যে রয়েছে টুথপেস্ট এবং শ্যাম্পুও।

টুথ পেস্ট

বিশেষজ্ঞদের মতে শ্যাম্পুও ক্যান্সারের কারণ হতে পারে। শুকনো শ্যাম্পুতে বেনজিন নামক একটি রাসায়নিত যৌগ থাকে। যা শ্যাম্পু ব্যবহারের সময় শরীরে চলে যায় এবং ব্ল্যাড ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। যে কারণে এফডিএ আমেরিকার বাজারে অনেক ব্র্যান্ডের শুকনো শ্যাম্পু নিষিদ্ধ করেছিল।

বিশেষজ্ঞরা বলছেন, শুকনো শ্যাম্পু ব্যবহার করার সময় চুল ভেজাতে হয়। এটি একটি স্প্রের মতো কাজ করে। এতে বেনজিন বেশি থাকে, যা ক্যান্সারের কারণ হতে পারে। সেই কারণে শ্যাম্পু ব্যবহারের সময় সতর্কতার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

প্রশ্ন হল, আমরা সকাল ও রাতে যে টুথপেস্ট ব্যবহার করছি, তাতে ক্যান্সারের ঝুঁকি বাড়ছে কিনা। টরেন্টো বিশ্ববিদ্যালয়ের গবেষণায় বলা হয়েছে টুথপেস্টে ট্রাইক্লোসান যৌগ থাকে, যা ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে দেয়। এই যৌগটি শরীরে ক্যান্সার সৃষ্টিকারী উপাদানকে সক্রিয় করে।

ক্যান্সার বিশেষজ্ঞরা বলেন, টুথপেস্টে পাওয়া ট্রাইকোসান যৌগ অন্ত্রের ভাল ব্যাক্টিরিয়াকে ক্ষতি করতে পারে। যে কারণে অন্ত্রের ক্যান্সার হতে পারে। সেইজন্য টুথপেস্ট বেশি ব্যবহার করা উচিত নয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+