ভিটামিন ই ক্যাপসুল মুখে মাখলে আদৌও কি কোনও উপকার হয়? কীভাবে ব্যবহার করবেন
ভিটামিন ই ত্বকের জন্য খুব উপকারী। যা ত্বকের উজ্জ্বলতা বাড়াতে, মুখের বলিরেখা কমাতে, মুখ আরোও সুন্দর রাখতে সাহায্য করে। আর এই কারণেই অনেকেই কিন্তু ভিটামিন ই ক্যাপসুল খান।
আবার অনেকে ভিটামিন ই ক্যাপসুলকে কেটে তার ভেতরের তরল কিন্তু মুখে লাগান। তবে ভিটামিন ই ক্যাপসুল আদৌ কি মুখে লাগানো ভালো?

- কেন মাখবেন ভিটামিন ই ক্যাপসুল
অনেকেই কিন্তু ভিটামিন ই ক্যাপসুল কেটেই ভেতরের তরল পুরোটা মুখে মেখে নেন। অনেকের ক্ষেত্রে কিন্তু এটি খুব ভালো কাজ করে। যেমন- যদি আপনার ত্বক শুষ্ক শুকিয়ে যায় বা তবে কোনও দাগ থাকে তাহলে ভিটামিন ই ক্যাপসুল থেকে যে তরলটা বের হচ্ছে সেটা যদি আপনি মুখে মাখেন তাহলে কিন্তু এই দাগ দ্রুত কমবে এবং মুখের শুষ্কতাও দূর হবে।
- কেন ব্যবহার করবেন না
ভিটামিন ই ক্যাপসুল সরাসরি মুখে লাগানোর কিছু অসুবিধাও রয়েছে। ভিটামিন ই ক্যাপসুল যদি আপনার বেশি পরিমাণে মুখে মাখা হয়ে যায় তাহলে কিন্তু মুখে জ্বালাপোড়া হতে পারে। এমনকি র্যা শ বেরোতে পারে, ফুসকুড়ি হতে পারে। তাছাড়াও এই ভিটামিন ই ক্যাপসুলের তরলে আঠালো ভাব থাকে, যেগুলো আপনাদের মুখের ছিদ্রে আটকে যেতে পারে। যাতে কিন্তু অনেক সময় ত্বকের সমস্যা হয়।
- ক্যাপসুলের পরিবর্তে কী ব্যবহার করবেন
বিশেষজ্ঞদের মতে, এই ক্যাপসুলের পরিবর্তে মুখে আপনি ভিটামিন ইয়ের তৈরি লোশন বা সিরাম ব্যবহার করতে পারেন। এগুলি ক্যাপসুলের তেলের থেকে একটু বেশি পাতলা হয়। যা আপনার ত্বককে ভালো রাখবে। শুধু ভিটামিন ই যুক্ত যেকোনও পণ্য তা সিরাম বা লোশন ব্যবহার করা ভালো।
- কীভাবে ব্যবহার করবেন
প্রথমেই কিন্তু এই লোশন বা সিরাম আগে ব্যবহার করবেন না। আপনার হাতের একটা ছোট্ট জায়গায় একটুখানি লোশনটা ব্যবহার করবেন। তারপরে ২৪ ঘন্টা দেখবেন যদি কোন জ্বালা, ফুসকুড়ি না থাকে তাহলে এটি মুখে লাগাতে পারেন। তাছাড়াও যদি আপনার ত্বকে কোনও সমস্যা থাকে বা এই ভিটামিন ই ক্যাপসুল আদৌ আপনি মুখে মাখতে পারবেন কিনা সেটি অবশ্যই চিকিৎসকের পরামর্শ মেনে তবেই মাখবেন।












Click it and Unblock the Notifications