রাতে ঘুমানোর আগে কি দুধ খাওয়া ভালো, নাকি ক্ষতিকর, জানুন বিস্তারিত

পুষ্টি সম্মত খাবারের কথা বললে আমাদের সবার প্রথম দুধের নাম মনে আসে। এমন অনেকেই রয়েছেন, যারা রাত্রিবেলা দুধ খান। দুধ খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। হাড় ভালো রাখতে সাহায্য করে দুধ।

দুধ খেলে শরীরে ক্যালসিয়ামের ঘাটতিও পূরণ হবে। তবে রাতে দুধ খাওয়া স্বাস্থ্যের জন্য খুব উপকারী। শিশু থেকে বয়স্ক ব্যক্তিদের রাতে নিত্যদিন দুধ খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকেরা। দুধ খেলে আপনার হার্টও ভালো থাকবে। জানুন রাতে দুধ খাওয়ার উপকারিতা সম্পর্কে।

Milk

  • রাতে ঘুম ভালো হয়

বিশেষজ্ঞরা বলছেন, যে ব্যক্তি রাতে দুধ খেয়ে ঘুমান, তার রাতে খুব ভালো ঘুম হয়। এতে ট্রিপটোফ্যান নামক একটি অ্যামিনো অ্যাসিড থাকে। যা সেরোটোনিন ও মেলাটোনিন হরমোন তৈরি করতে সাহায্য করে। এমনকি আপনার মেজাজও খুব ভালো থাকবে।

  • স্নায়ু ও পেশি মজবুত থাকবে

যদি আপনি মানসিক চাপে জর্জরিত থাকেন, তা থেকে বের হতে চান তাহলে অবশ্যই নিত্যদিন এক গ্লাস করে হলেও দুধ খাবেন। এতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে। যা আপনার স্নায়ু ও পেশি শিথিল রাখতে সাহায্য করবে।

শুধু তাই নয়, এতে ভালোভাবে ঘুমোতে পারবেন। সেই সঙ্গে আপনার মানসিক চাপ কমবে। অনেক গবেষণাতে কিন্তু দেখা গেছে, যে ব্যক্তি নিত্যদিন রাতে দুধ খান, তার মানসিক চাপ নেই বললেই চলে।

  • হজমের সমস্যা কমবে

আপনি কি জানেন, হজমের সমস্যা কমাতে রাতে গরম দুধ খাওয়া খুব ভালো। গরম দুধ খেলে আপনার হজম ক্ষমতা বাড়বে। তাছাড়াও যদি হজমের কোনও সমস্যা থাকে ,তাও কিন্তু কমতে পারে।

  • শরীর হাইড্রেট থাকবে

দুধে প্রায় ৮৭ শতাংশ জল থাকে। তাই আপনি নিত্যদিন রাতে দুধ খেতে পারেন। তাহলে আপনার শরীর হাইড্রেট থাকবে। শরীরে জলের কোনও অভাবই থাকবে না। তবে দুধ খাওয়ার পর কিন্তু আর জল খাবেন না।

  • রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়বে

দুধে প্রচুর পরিমাণে প্রোটিন ভিটামিন বি-য়ের মতন উপাদান থাকে। যা শরীর ভালো রাখতে সাহায্য করে। আপনি যদি নিত্যদিন দুধ খান, এতে আপনার রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়বে। সেই সঙ্গে শরীর একদম ফিট থাকবে। যদি আপনি কোনও রোগে আক্রান্ত থাকেন, এটি খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+