মোমোর টানে কাজ ফেলে ছুটে যাচ্ছেন দোকানে, কতটা নিরাপদ এই স্ট্রিট ফুড খাওয়া?

মোমো খেতে আমরা কমবেশি সকলেই ভীষণ ভালোবাসি। আর এই নামটা শুনলেই আমাদের জিভে যেন জল চলে আসে। নরম তুলতুলে মোমো আর স্যুপ পেলে আর অন্য কিছু খাওয়ার ইচ্ছাই জাগে না আমাদের। স্কুল, কলেজ থেকে ফেরার সময় কিংবা অফিস ফিরতি পথে খিদে পেলেই আমরা সকলেই মোমোর দোকানে ছুটে যাই।

এক প্লেট মোমো খেলে পেট কিন্তু অনেকক্ষণ ভর্তি থাকে। তবে জানেন কি এই চিনা খাবারটি খেলে শরীরের বড় বিপদ হতে পারে। সেই সঙ্গে বড় রোগের ঝুঁকিও বাড়তে থাকে। জানুন মোমো খাওয়ার পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে।

Momo

  • ডায়াবেটিস রোগের ঝুঁকি বাড়ে

মোমো খেলে আপনার ডায়াবেটিস রোগের ঝুঁকি বাড়বে। কারণ মোমোর বাইরে যে আস্তরণ থাকে, তা তৈরি করতে কিন্তু ময়দা লাগে। বেশি পরিমাণে ময়দা খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো নয়। কারণ এতে হজম ক্ষমতা কমতে থাকে। খাবার সহজে হজম করা যায় না। সেই সঙ্গে রক্তে শর্করার মাত্রা হু হু করে বাড়তে থাকে। আপনি যদি ডায়াবেটিস রোগে ভোগেন তাহলে মোমো খাওয়া এড়িয়ে চলুন।

  • পাইলসের সমস্যা বাড়ে

যাদের পাইলসের সমস্যা রয়েছে তারা একদমই মোমো খাবেন না। তাছাড়াও যারা বেশি পরিমাণে মোমো খান, তাঁদের পাইলস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কারণ এতে ময়দা বেশি থাকে। যা কোষ্ঠকাঠিন্যের সমস্যা বাড়িয়ে দিতে পারে। সেই সঙ্গে পেটেও যন্ত্রণা হতে পারে। বমি হতে পারে। তাই মোমো খাওয়ার আগেই সাবধান হোন আপনিও।

  • অন্ত্রের সমস্যা হতে পারে

যদি আপনি প্রচুর পরিমাণে মোমো খান, তাহলে আপনার অন্ত্রের সমস্যা হতে পারে। এমনকি পরিপাকতন্ত্রেরও সমস্যা হবে। সেই সঙ্গে কোষ্ঠকাঠিন্যের সমস্যা বাড়বে। অ্যাসিডিটি থেকে বদহজমের সমস্যা বাড়তে পারে। এছাড়াও পেটে ব্যথা হতে পারে।

  • মানসিক চাপ বাড়ে

আপনি কি জানেন, মোমো প্রচুর পরিমাণে খেলে স্নায়ুর রোগ, ডিসঅর্ডার রোগের ঝুঁকি বাড়তে পারে। মানসিক চাপও বাড়তে থাকে। বুকে যন্ত্রণা হতে পারে। আবার হার্টের সমস্যা হতে পারে।

  • ক্যানসার রোগের ঝুঁকি বাড়বে

মোমো খেলে ক্যানসার রোগের ঝুঁকি বাড়ে। কারন এতে যে পুর দেওয়া হয় বা স্টাফিং দেওয়া হয় তা ভালো নয়। এতে শরীরের বড় ক্ষতি হতে পারে। বাড়ে ক্যানসার রোগের ঝুঁকিও। মোমো খেতে ইচ্ছা হলে ঘরে তৈরি করে খান, বাইরের মোমো খাওয়া এড়িয়ে চলুন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+