আন্তর্জাতিক নারী দিবসে প্রিয়জনকে কী উপহার দিয়ে খুশি করবেন আপনি?
প্রতি বছর ৮ মার্চ পালিত হয় 'আন্তর্জাতিক নারী দিবস’। এই বিশেষ দিনটি পালনের পেছনে নানান উদ্দেশ্য থাকে। বছরে ৩৬৫ দিনই আমাদের বাড়ির মা, বোন কিংবা স্ত্রী অক্লান্ত পরিশ্রম করে সংসারকে সুখে, শান্তিতে রাখেন। তাতে যেমন একজন পুরুষের অবদান রয়েছে, ঠিক তেমনি নারীর অবদানও থাকে।
প্রতিবছর নারীদের সম্মান জানানো, লিঙ্গ বৈষম্য কমাতে, তাদের অবদানের কথা মনে রেখেই এই বিশেষ দিনটি পালন করা হয়। এই বিশেষ দিনে আপনি আপনার বাড়ির মা, বোন, দিদি কিংবা নিজের স্ত্রী কিংবা কোনও বান্ধবীকে এই বিশেষ উপহার গুলি দিতে পারেন। এই বিশেষ দিনে কী কী উপহার দেবেন আপনি, জানুন।

ছবি সৌজন্য- pexels
গয়না
প্রত্যেকটি নারী কিন্তু গয়না পড়তে ভালোবাসেন। তা সোনার গয়না হোক কিংবা রুপোর গয়না কিংবা জাঙ্ক জুয়েলারি। এই নারী দিবসে আপনি কিন্তু আপনার জীবন সঙ্গী কিংবা মাকে সুন্দর গয়না দিতে পারেন। তা কানের দুল হোক কিংবা ব্রেসলেট হোক। যা পেয়ে কিন্তু খুব খুশি হবেন তাঁরা।
সাজের জিনিস
নারীরা সর্বদাই তাদের ত্বকের যত্ন নেন। আবার অনেক নারীরা কিন্তু আবার যত্ন নেন না। তবে এমন অনেক মহিলারা রয়েছেন, যারা সারাদিনের ব্যস্ততার মাঝে ভুলে যান কীভাবে তাদের নিজের যত্ন নিতে হবে। তাই আপনারা কিন্তু এই নারী দিবসে তাদের ফেসওয়াশ, ফেস মাস্ক ও ত্বক সম্পর্কিত নানান জিনিস কিনতে পারেন। তাছাড়া বডি স্প্রে, বডি লোশন ইত্যাদি দিতে পারেন। এই উপহার পেয়ে তারা কিন্তু খুব খুশি হবেন । এতে আপনার প্রতি ভালোবাসা কিন্তু দ্বিগুণ হবে।
অফিসের জিনিস
যদি আপনার সঙ্গী কিংবা মা, দিদি কর্মজীবী মহিলা হন, তাহলে কিন্তু তাকে অফিস সংক্রান্ত নানান জিনিস উপহার দিতে পারেন। তিনি যেমন ধরনের ব্যাগ ব্যবহার করেন, তেমন স্টাইলিশ ব্যাগ কিংবা ল্যাপটপ ব্যাগ কিংবা হেডফোন কিংবা টিফিন বক্স এই উপহারগুলো কিন্তু তাকে দিতে পারেন। যা তাঁর নিত্যদিন কাজে লাগবে। কাস্টমাইজড জিনিস
বর্তমানে কিন্তু কাস্টমাইজড জিনিসের উপর মানুষের প্রচন্ড আকর্ষণ রয়েছে। সেই ক্ষেত্রে আপনি আপনার সঙ্গীকে কিন্তু এই বিশেষ দিনে কাস্টমাইজড কফি মগ দিতে পারেন। কিংবা ফটো ফ্রেমও দিতে পারেন। যেখানে আপনার ও আপনার সঙ্গীর বিশেষ মুহূর্তের ছবিগুলো থাকবে। সেই উপহারটি কিন্তু তিনি তাঁর অফিসের কিংবা তার ঘরের কোনও এক টেবিলে এটি সুন্দর করে সাজিয়ে রাখবেন। এই উপহারগুলি সত্যি কিন্তু সেরা। তাই এই নারী দিবসে আপনিও আপনার মা-বোন কিংবা কাছের মানুষকে এগুলি দিয়ে ভালোবাসা জিতে নিন।












Click it and Unblock the Notifications