‘আন্তর্জাতিক পুরুষ দিবস’ কবে, ক্রমেই পুরুষদের মধ্যে এই রোগের ঝুঁকি বাড়ছে, সতর্ক হোন আপনিও!
সমাজে নারী, পুরুষ উভয়েরই কিন্তু নিজের গুরুত্ব রয়েছে। নারী, পুরুষ ছাড়া আমাদের পৃথিবী একেবারেই অসম্পূর্ণ। সমাজে যেমন নারীদের অনেক দায়িত্ব রয়েছে, ঠিক তেমনই পুরুষদেরও কিন্তু অনেক দায়িত্ব রয়েছে।
প্রতিবছর পালন করা হয় নারী দিবস। ঠিক তেমনি পুরুষদের নিত্যদিনের অবদানের কথা মাথায় রেখেও কিন্তু পালন করা হয় পুরুষ দিবস। প্রতিবছর নভেম্বর মাসের ১৯ তারিখ পালন করা হয় 'আন্তর্জাতিক পুরুষ দিবস’।

- কবে থেকে পালিত হয়ে আসছে এই দিনটি
সংসার চালানো থেকে বাড়ির প্রত্যেকটা মানুষকে ভালো রাখার দায়িত্ব পুরুষদের ওপরই থাকে। ১৯৯৯ সালে প্রথম পালন করা হয়েছিল 'আন্তর্জাতিক পুরুষ দিবস’ তারপর থেকেই এই দিনটি পালিত হয়ে আসছে।
- বড় রোগের ঝুঁকি
ক্রমেই পুরুষদের মধ্যে বড় রোগের ঝুঁকি বাড়ছে। তাই বিশেষজ্ঞরা বলছেন, তাদের শরীরের দিকে বিশেষ নজর দেওয়া উচিত। তবে তাদের শারীরিক, মানসিকভাবে শরীর সুস্থ থাকবে। জানুন পুরুষদের মধ্যে কোন কোন রোগের ঝুঁকি বাড়ছে।
- খাওয়া দাওয়া না করা
বিশেষজ্ঞদের মতে, অনেক পুরুষই খাদ্যের অভাবে ভোগেন অর্থাৎ কাজের চাপে তারা সঠিকভাবে খাওয়া দাওয়া করতে পারেন না। আর যে কারণে তাঁরা অনেক সময় প্রচুর পরিমাণে মিষ্টিও খেয়ে ফেলেন। যে কারনে তাদের অনেক সময় উচ্চ রক্তচাপ, উচ্চ কোলেস্টেরলের মাত্রা শরীরে বাড়ে। আবার টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে। আবার অনেক সময় তারা প্রচুর পরিমাণে মোটা হয়ে যান। তাই পুরুষদের খাবারের দিকেও নজর দেওয়া উচিত। যাতে তারা শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে পারেন। সেদিকে ভীষণ নজর দেওয়া উচিত।
- হার্টের রোগ
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, নারীদের তুলনায় পুরুষদের হৃদরোগের ঝুঁকি বাড়ছে। নারীদের থেকে পুরুষদের হৃদরোগে আক্রান্ত হওয়া সম্ভবনা থেকে বেশি। তাছাড়া যদি পেটে চর্বি থাকে কিংবা প্রচুর ধূমপান করলে, এই রোগের সব থেকে বেশি বাড়ে। তাই পুরুষদের ধূমপান করা বন্ধ করতে হবে, বাইরের খাবার খাওয়া এড়িয়ে চলতে হবে এবং মদ খাওয়া ছাড়তে হবে।
- ডায়াবেটিস
গবেষণায় দেখা গেছে, মহিলাদের তুলনায় পুরুষদের ডায়াবেটিস রোগ হয় ঝুঁকি সবথেকে বেশি। এর কারণ হল শরীরে অতিরিক্ত চর্বি জমে যাওয়া কিংবা পেটে অতিরিক্ত চর্বি জমে গেলে এই সমস্যায় ভোগেন তাঁরা। তাই এক্ষেত্রে তাদের টাইপ টু ডায়াবেটিস রোগ হওয়ার ঝুঁকি বেশি থাকে।
- মানসিক চাপ
পুরুষরা প্রয় সময়ে মানসিক চাপের শিকার হন। গবেষণায় দেখা গেছে, এই কারণে পুরুষদের মধ্যে আত্মহত্যার হারও কিন্তু বেড়েছে। তাই তাদের রাগ, দুঃখ, কান্না আর আবেগকে স্বাভাবিক রাখতে রাখা খুব দরকার। না হলে তাদের মানসিক চাপ বাড়তে থাকবে। যে কারণে কিন্তু তাদের মস্তিষ্কের বড় সমস্যা দেখা দেবে।












Click it and Unblock the Notifications