Independence Day 2023: স্বাধীনতা দিবসে এই তিরঙ্গা খাবারগুলি আপনিও বাড়িতে ট্রাই করতে পারেন
প্রতিবছর আড়ম্বরের সঙ্গে দেশবাসী ১৫ অগাস্ট পালন করে থাকেন। চলতি বছরেও ৭৭ তম স্বাধীনতা দিবস পালন করবেন ভারতবাসী। এই বিশেষ দিনে স্কুল-কলেজে ছুটি থাকার সঙ্গে সঙ্গে অনেক অফিসও ছুটি থাকে। সেই ক্ষেত্রে বাড়িতে থাকেন অনেকেই।
এই বিশেষ দিনে আপনারা স্বাধীনতা দিবসকে আরোও আনন্দের করে তুলতে পারেন। তেরঙ্গা রংয়ের পতাকা উত্তোলন করার পর বাড়ি ফিরে আপনারা খাবার তৈরি করতে পারেন। এতে আপনার পরিবারের অন্য সদস্যরা ভালো লাগবে। তারাও খুব খুশি হবেন।

ভারতে অনেক রকম খাবারের চল রয়েছে, সেই সঙ্গে ভারতীয়রাও সবকিছু খেতেই ভালোবাসেন। তবে মিষ্টির প্রতি তাঁদের কিন্তু একটা আলাদাই স্বাদ রয়েছে। এটা একটু সকলেরই বেশি ভালোবাসা। আপনি এই বিশেষ দিনে মিষ্টি ও তৈরি করতে পারেন। এই দিন অফিস কাচারি ছুটি থাকার জন্য বাড়িতে অনেক অতিথিরাও আসেন, তাদেরকে আপনি হাতে বানিয়ে তেরঙ্গা রঙের এই খাবারগুলি খেতে দিতে পারেন।
তেরঙ্গা সন্দেশ
তেরঙ্গা রঙের সন্দেশ খেতে কেনা ভালোবাসে বলুন। প্রতিটি ভারতীয় প্রিয় খাদ্যের মধ্যে মিষ্টি কিন্তু থাকবেই। তাই এই বিশেষ দিনে আপনি আপনার পরিবারের সদস্যদের সঙ্গে তেরঙ্গা রঙের সন্দেশ তৈরি করে খেতে পারেন। চিনি, দুধ, এবং কয়েক ফোটা ফুড কালার দিয়ে আপনি সহজেই এই সন্দেশ তৈরি করতে পারেন।
তেরঙ্গা দই বড়া
তেরঙ্গা রঙের দই বড়াও আপনি তৈরি করতে পারেন। রেসিপিটি দই, আলু, ছানার ডাল দিয়ে সুন্দরভাবে তৈরি করতে পারেন। সেই সঙ্গে পুদিনা পাতা দিতে পারেন। এটি আপনি সন্ধ্যে বা সন্ধের টিফিন বা সকালের ব্রেকফাস্ট দুটোতেই খেতে পারেন। এতে আপনার পরিবারের সকলেই খুব খুশি হবেন।
তেরঙ্গা ডাল
এই বিশেষ দিনে যেহেতু বাড়িতে অতিথিরা আসে, তাই দুপুরবেলার খাবারের পাতে আপনি তাদেরকে তেরঙ্গা রঙের ডাল দিতে পারেন। যা দেখে অবাক হবেন তারাও। তবে এটি কিন্তু ঐতিহ্যবাহী একটি খাবার। এই ডাল করতে আপনার উড়দ ডাল, মটর ডাল, তরকার ডাল এক করে করতে হয়। এর সঙ্গে কিছু সবুজ রঙের শাকসবজি দিতে পারেন। সেই সঙ্গে আপনি পনির দিয়ে এটি রান্না করতে পারেন।
তেরঙ্গা পনির টিক্কা পিৎজা
আপনি স্বাধীনতা দিবসে আনন্দ করে বাড়িতেই তেরঙ্গা পনির টিক্কা পিৎজা বানিয়ে খেতে পারেন। এটি খেতেও কিন্তু খুব সুস্বাদু। এই বানানোর সময় আপনি ক্যাপসিকাম, লাল ট্যমাটো, সস, সাদা পনির দেবেনই। তাহলেই দেখবেন রংটা অত্যন্ত সুন্দর দেখতে লাগছে।
ক্ষীর খেতে আমরা সকলেই ভালোবাসি, তবে সেই ক্ষীর যদি তেরঙ্গা রঙের হয়, তাহলে তো কোন কথাই নেই। এটি বানাতে নারকেলের দুধ, কনডেন্স মিল্ক, এলাচ গুঁড়ো, দুধ, জাফরান, বাদাম এগুলি গুড়ো করে করতে হবে প্রথমে, তারপর চালের গুড়ো, নারকেলের গুঁড়ো ,কনডেন্স মিল্ক, এলাচ গুঁড়ো জাফরান, বাদাম ভালো করে পেস্ট করে সেটি ছেকে নিয়ে করতে হবে। এই একবাটি ক্ষীর আপনি খেলে খুব ভালো লাগবে। সেই সঙ্গে অতিথিদেরও একবার দিয়ে দেখুন, তারাও আশা করি খুব ভালো বলবে।












Click it and Unblock the Notifications