Immunity Protection in Rainy Season: বর্ষাকালে কোন খাবার খেলে কমে রোগ প্রতিরোধ ক্ষমতা?
বর্ষাকালে প্রতিটি মানুষেরই রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ানোর জন্য অনেক কিছু খাওয়া-দাওয়া করা দরকার। সেই সঙ্গে শরীর সুস্থ রাখা দরকার, তবে জানেন এমন অনেক খাবার রয়েছে যেগুলি খেলে আপনার রোগ প্রতিরোধের ক্ষমতা ক্রমশ কমতে থাকে, এই খাবারগুলি হয়তো আপনি অজান্তেই নিত্যদিন খাচ্ছেন, ভাবছেন সেই খাবারগুলি খেলে আপনার শরীর ভালো থাকবে।
যদি আপনি এই খাবারগুলি নিত্যদিন খান তাহলে আপনার ইমিউনিটি সিস্টেম ক্রমশ কমতে থাকবে। শরীর দুর্বল হতে থাকবে। জানেন কোন কোন খাবার কম পরিমাণে খাওয়া উচিত।

চিনি বা মিষ্টি জাতীয় খাবার
আমরা অনেকেই রয়েছি যারা চিনি বা মিষ্টি জাতীয় খাবার খেতে একটু বেশি ভালোবাসি। চা, দুধ, কফিতে প্রচুর পরিমাণে চিনি খান। তবে এগুলো এড়িয়ে চলাই স্বাস্থ্যের জন্য খুব ভালো। কারণ চিনি শুধুমাত্র আপনার যে দাঁতের ক্ষতি করছে তা কিন্তু নয়। তা নয় আপনার ইমিউনিটি সিস্টেম কমিয়ে দিতে থাকবে। আপনার রোগ প্রতিরোধের ক্ষমতা কমে আসবে। তাই যদি আপনি রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে চান তাহলে রোজ খাদ্য তালিকাকে থেকে চিনি বাদ দিন।
মদ খাবেন না
বিশেষজ্ঞরা বলছেন, মদ খাওয়া শরীরের জন্য খুব খারাপ। এতে আপনার ইমিউনিস্টি সিস্টেম ক্রমশ কমতে থাকবে। তাছাড়াও শরীরের নানারকম রোগের সৃষ্টি হয়। শুধু তাই নয়, নষ্ট হতে পারে আপনার লিভার এবং ফুসফুস। শ্বেত রক্তকণিকা তার কর্মক্ষমতা কমাতে থাকে। শরীরে বাসা বাঁধতে পারে কঠিন রোগ। তাই মদ পান না করারই চেষ্টা করুন।
প্রক্রিয়াজাত মাংস
বর্তমান সময়ে, প্রক্রিয়াজাত মাংস সকলেই প্রায় একটু বেশিই খেয়ে থাকেন। তবে এটি অজান্তেই আপনার শরীরের ভীষণ ক্ষতি করছে। যেমন- সসেস, হটডগ, সালামি ইত্যাদি খাবার মুখরোচক। তবে এই খাবারগুলি কিন্তু প্রক্রিয়া জাত মাংস দিয়ে তৈরি হয়। তাই এতে প্রচুর পরিমাণে স্ট্যাচুরেটেড ফ্যাট, সোডিয়াম ইত্যাদির রাসায়নিক পদার্থ থাকে যা আপনার রোগ প্রতিরোধের ক্ষমতাকে ক্রমশ কমিয়ে দেয়। শুধু তাই নয়, আপনার প্রেসার হাই করার সম্ভাবনা প্রচুর থাকে। কারণ এগুলিতে প্রচুর পরিমাণে লবণ থাকে। তাই খাদ্য তালিকায় রাখুন তাজা মাংস শাকসবজি ইত্যাদি।
সাদা রুটি, আলুর চিপস
বেশি পরিমাণে কার্বোহাইড্রেট যুক্ত খাবার না খাবাই ভালো। এটি খেলে ইমিউনিটি সিস্টেম ক্রমশ কমতে থাকে। যেমন সাদা রুটি, আলুর চিপস ইত্যাদি বেশি পরিমাণে না খাওয়াই স্বাস্থ্যের জন্য ভালো। এগুলো কিন্তু শরীরের জন্য বিশেষ ক্ষতি করে। তবে ডায়াবেটিস রোগীরাও কিন্তু এগুলি বেশি পরিমাণে খাবেন না। তাহলে রক্তে শর্করার মাত্রা ক্রমশ বাড়তে থাকবে।
কফি
অনেকেই রয়েছেন যারা বারো মাসই কফি খান। শীতকালে আমরা ক্লান্ত ভাব দূর করতে আমরা সকলেই প্রায় কফি খেয়ে থাকি। তবে বারো মাস বা শীতকালে প্রচুর পরিমাণে কফি না খাওয়াই ভালো। এটি স্বাস্থ্যের জন্য খুব খারাপ। রোগ প্রতিরোধের ক্ষমতাও কমতে থাকে। সেই সঙ্গে ঘুমকেও নানানভাবে প্রভাবিত করে। কারণ কফিতে ক্যাফেইন থাকে। কফি খেয়ে যদি আপনি রাত্রিবেলা ঘুমান তাহলে কখনোই আপনার রাতে ভালোভাবে ঘুম হবে না।












Click it and Unblock the Notifications