Immunity Booster foods: রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে কী খাবার রাখবেন খাদ্য তালিকায়?
যে ব্যক্তির রোগ প্রতিরোধের ক্ষমতা কম, তারাই কিন্তু বেশি রোগে আক্রান্ত হন। তারা প্রায় সময় সর্দি, কাশি, ফ্লুতে আক্রান্ত হন। সকলকে সুস্থ থাকার জন্য রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে হবে। তাই রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াবার জন্য আমাদের নিত্যদিন পর্যাপ্ত পরিমাণে খাবার খাওয়া দরকার।
সেই সঙ্গে ভিটামিন বি, সি, বি ১২ ইত্যাদি জাতীয় খাবার খাওয়া দরকার। যদি আপনিও রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে চান তাহলে রোজ খাদ্য তালিকায় রাখুন এই খাবারগুলি।

- রসুন
প্রত্যেকেই রান্নাঘরে রসুন থাকে, রসুন খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। রসুনে প্রচুর পরিমাণে সালফার থাকে। এটি খেলে আপনাকে কোনও ফ্লুতে ছুঁতে পর্যন্ত পারবে না। শুধু তাই নয় রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়বে তাছাড়া হার্টের জন্য সবথেকে ভালো হচ্ছে রসুন যদি আপনি নিত্যদিন রসুন খান তাহলে আপনার হার্ট অ্যাটাক খাওয়ার ঝুঁকি অনেকটাই কমবে
- হলুদ
হলুদের যে অনেক উপকার তা আমরা সকলেই জানি। তা কাঁচা হলুদ হোক কিংবা হলুদ গুঁড়ো। এতে কারকিউমিন নামক একপ্রকার যৌগ থাকে। এটি খেলে আপনার আপনার চুল ভালো থাকবে। শুধু তাই নয়, হলুদ খেলে আপনার ত্বক ভালো থাকবে। রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়বে ।সেই সঙ্গে আপনার ত্বকের কোনরকম দাগও থাকবে না।
- সাইট্রাস ফল
যদি আপনি রোগ প্রতিরোধের ক্ষমতাকে আরোও বাড়াতে চান তাহলে নিত্যদিন সাইট্রাস জাতীয় ফল খান। যেমন লেবু, পাতি লেবু ইত্যাদি। এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। যা আপনার রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে সক্ষম। সেইসঙ্গে শ্বেত রক্তকণিকা উৎপাদনের সাহায্য করে। এই ফল নিত্যদিন খাওয়ার চেষ্টা করুন।

- কিউই ফল
যদি আপনি রোজ খান কিউই ফল খান তাহলে আপনার রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়বে। এতে ভিটামিন সি ও ভিটামিন ডি থাকে। এটি খেলে শ্বেত রক্তকণিকা খুব ভালো কাজ করবে। এতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে। এটি খেলে সর্দি কাশি থেকে রেহাই মিলবে আপনার।
- পালং শাক
পালং শাক রোজ খাওয়া শরীরের জন্য খুব ভালো। এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও বিটা ক্যারোটিন থাকে। যা সংক্রমণের বিরুদ্ধে লড়াই করে, এটি খেলে আপনার যেমন রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়বে ঠিক তেমনই চোখের জন্যও খুব উপকারী। এই শাক খেলে আপনার দৃষ্টি আরোও বাড়বে।












Click it and Unblock the Notifications