দীপাবলিতে আতস বাজি ফাটাতে গিয়ে হাত পুড়ে গেলে দ্রুত ব্যথা কমাতে মানুন এই টিপসগুলি

আলোর উৎসবে আতস বাজি, পটকা ফাটবেন না, তাই আবার হয় নাকি! তাছাড়া আলোর উৎসব মানেই কিন্তু আলোতে সীমাবদ্ধ থাকে না। দীপাবলির আনন্দে মিশে যায় আতসবাজিও। দীপাবলি থেকে কালীপুজোর সময়ে অনেকেরই কিন্তু হাতে পুড়ে যায়।

আবার বাজির ধোঁয়ায় চোখ, ফুসফুসের নানান সমস্যা হয়। আর এটি শিশুদের ক্ষেত্রে কিন্তু বড় বিপদ আনে অনেক সময়। এই সময় হাঁপানি, শ্বাসকষ্টের রোগীদের খুব সাবধানে থাকতে হয়। এই সময়ে বাজিতে হাত পুড়ে গেলে কী করবেন।

diwali

  • ঠান্ডা জলে হাত চুবিয়ে রাখুন

যদি আপনার হাত আতসবাজিতে পুড়ে যায় তাহলে ১০-১৫ মিনিট ঠান্ডা জলে চুবিয়ে রাখুন। এতে জ্বালাভাব কমবে। হাত কখনোই ফুলবে না। তারপরে শুকনো পরিষ্কার কাপড় দিয়ে পোড়া জায়গায় ঢেকে রাখুন। দেখবেন যাতে ময়লা সেই পোড়া জায়গায় না পড়ে। এতে সংক্রমণের ঝুঁকি কিছুটা হলেও কমবে। তবে অনেক সময় কিন্তু ফোসকাও পড়ে যায়।

  • ময়েশ্চারাইজার লাগান

যদি আপনার হাত আতসবাজি ফাটাতে গিয়ে পুড়ে যায়, তাহলে দ্রুত ময়েশ্চারাইজার পোড়া জায়গায় লাগিয়ে দিন। তবে ডাক্তারি কোনও পরামর্শ ছাড়া কোন ক্রিম বা লোশন ব্যবহার করবেন না। যদি পারেন আন্টিসেপটিক ক্রিম লাগাতে পারেন। যাতে সংক্রমণের ঝুঁকি কমবে।

  • অ্যালোভেরা জেল লাগাতে পারেন

হাত পুড়ে গেলে, দ্রুত জ্বালাপোড়া কমাতে, ব্যথা কমাতে আপনি কিন্তু অ্যালোভেরা জেল লাগাতে পারেন। কারণ এই অ্যালোভেরা জেলে আন্টিইনফ্লেমেটরি বৈশিষ্ট্য রয়েছে। যা আপনার ব্যথা পোড়া জায়গার ব্যথা কমাতে সাহায্য করবে।

  • নারকেল তেল ব্যবহার করুন

যদি আপনার হাতের কাছে কিছুই না থাকে, তাহলে দ্রুতই পোড়া জায়গায় নারকেল তেল লাগিয়ে দিন। কারণ নারকেল তেলে প্রচুর পরিমাণে ভিটামিন ই থাকে। যা পোড়ার জায়গার ব্যথা কমাতে সাহায্য করবে।

  • মধু দ্রুত ব্যথা কমাতে সাহায্য করে

যদি আপনার আতসবাজি ফাটাতে গিয়ে হাতে সামান্য কোনও জায়গায় ক্ষতের সৃষ্টি হয় তাহলে দ্রুত মধু লাগাতে পারেন। মধুতে অ্যান্টিইনফ্লেমেটরি এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য থাকে। যা দ্রুত ব্যথা কমাতে সাহায্য করে। তবে পারলে একবার চিকিৎসকের পরামর্শ নিয়ে নেবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+