বৃষ্টির জলে গা ভেজাচ্ছেন, জানেন এই মরসুমে আপনি কোন কোন রোগকে আমন্ত্রণ জানাচ্ছেন?
বর্ষাকালে বৃষ্টিতে ভিজতে অনেকেই ভীষণ পছন্দ করেন। ঝিরিঝিরি বৃষ্টির জল গায়ে লাগলে মন্দ হয় না। আবার বৃষ্টিতে ভিজলে অনেকের মনও কিন্তু ভালো লাগে। আবার এমন অনেকেই রয়েছেন, যারা কারণে অকারণে দিনের বেলা বৃষ্টি হলেই বৃষ্টিতে ভেজেন। বৃষ্টিতে ভিজতে হয়ত আপনার ভালো লাগছে।
তবে আপনি কিন্তু অজান্তেই নিজের শরীরের বড় ক্ষতি করে ফেলছেন! আপনি এই কারণে নানান রোগের শিকার হতে হতে পারেন। কারণ বৃষ্টির জলে অনেক ব্যাকটেরিয়া থাকে। যা আপনার ত্বকের নানান ক্ষতি করতে পারে, জানুন বৃষ্টির জলে গা ভেজালে কোন কোন রোগের ঝুঁকি বাড়তে থাকে।

- নিউমোনিয়া, হাঁপানি, ব্রঙ্কাইটিসের সমস্যা
বৃষ্টির জলে প্রচুর নোংরা ব্যাকটেরিয়া থাকে। যা নিউমোনিয়া, হাঁপানি, ব্রঙ্কাইটিসের মতন সমস্যা তৈরি করতে পারে। বিশেষ করে যাদের শ্বাসকষ্টের সমস্যা রয়েছে, তারা ভুলেও বৃষ্টির জলে ভিজবেন না। বৃষ্টির জলে ভিজে যদি শ্বাসকষ্ট হয়, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন।
- ফুসকুড়ি, অ্যালার্জির সমস্যা
বিশেষজ্ঞদের মতে, যদি বৃষ্টির জলে আপনার গা চুলকায়, দ্রুত গা ধুয়ে ফেলুন। কারণ বৃষ্টির জলে ভাইরাস, ছত্রাকের জন্ম হয়। আর এই কারণে বৃষ্টির জল গায়ে লাগলে অনেকের ফুসকুড়ি, অ্যালার্জির সমস্যা হতে থাকে। এমনকি একজিমার মতন সমস্যা হতে পারে।
তাই যাদের এমন সমস্যা রয়েছে ,তারা একদমই বৃষ্টির জলে ভিজবেন না। ওয়াটারপ্রুফ, রেইনকোর্ট পরলে বাড়িতে এসে অবশ্যই সেগুলো ধুয়ে দেবেন। জামা কাপড় ছাড়বেন ও স্নান করে নেওয়ার চেষ্টা করবেন।
- হাইপোথার্মিয়া রোগ
বৃষ্টির জলে ভিজে অনেকেরই হাইপোথার্মিয়ার সমস্যা হয়। এর মানে বৃষ্টিতে ভিজে যাওয়ার কারণে শরীরের তাপমাত্রা কমতে থাকে। কারণ এসময় বৃষ্টিতে ভিজে বা ভিজে জামা কাপড় অনেকক্ষণ গায়ে থাকার কারণে শরীরের তাপমাত্রা হু হু করে কমতে থাকে।
যা একটা সময় মারাত্মক পর্যায়ে চলে যায়। যে আপনার কাঁপুনি লাগতে পারে। আবার শ্বাসকষ্টের সমস্যা হতে পারে। তাই এমন সমস্যার সম্মুখীন যদি হন, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন।
- লেপ্টোস্পাইরোসিস
বৃষ্টির জলে ভেজার কারণে লেপ্টোস্পাইরোসিস সমস্যায় ভুগতে পারে আপনাকেও। এটি একটি সংক্রমণ, যা বৃষ্টির নোংরা জলে থাকলে বা প্রাণীর প্রস্রাবে সংস্পর্শে আসার কারণে এই রোগে আক্রান্ত হন ব্যক্তি।
এই দূষিত জল ভুলবশত আপনার মুখ, কান, নাকের চলে গেলে বা শরীরের কোনও জায়গায় লাগলে আপনার চুলকানি হতে পারে। পেট ব্যথা হতে পারে। চোখ জ্বালা হতে পারে, বমিবমি লাগতে পারে, আবার ত্বকে ফুসকুড়িও হতে পারে।
- আঘাত লাগার সম্ভাবনা রয়েছে
বৃষ্টির জলে বেশি না ভেজাই ভালো। কারণ এসময়ে রাস্তা পিচ্ছিল হয়ে যায়। বিশেষত, বয়স্ক, শিশুদের এই সময়ে একদমই ঘরের বাইরে বেরোনো উচিত নয়। কারণ এসময়ে রাস্তাঘাট ড্রেনগুলি খুলেও দেওয়া হয়। সেই কারণে দুর্ঘটনা ঘটতে পারে। আবার বিদ্যুৎতের তার খোলা থাকার সম্ভাবনা থাকে। তাই রাস্তায় বৃষ্টির জলে না ভেজাই ভালো।












Click it and Unblock the Notifications