দীর্ঘদিন পেঁয়াজ সংরক্ষণ করতে মানুন এই ঘরোয়া বিশেষ টিপসগুলি
যারা আমিষ খেতে ভালোবাসেন বা পছন্দ করেন তারা পেঁয়াজ ছাড়া কোনও খাবার খাওয়ার কথা ভাবতেই পরেন না। তাছাড়াও এমন অনেক রান্না রয়েছে যা পেঁয়াজ ছাড়া সম্ভব নয়। বেশিরভাগ মানুষই কিন্তু পেঁয়াজ খেতে খুব পছন্দ করেন। কেউ বা রান্নায় পেঁয়াজ খানও, কেউ আবার স্যালাডেও কাঁচা পেঁয়াজ খেতে ভীষণ পছন্দ করেন।
পেঁয়াজের দাম বাড়লেও পেঁয়াজপ্রেমীদের কিন্তু পেঁয়াজ কিনতে দেখা যায়। তবে এই পেঁয়াজ বেশি দিন সংরক্ষণ করে রাখতে পারেন না অনেকেই। কারণ প্রায় সময় পেঁয়াজ পচে যায় বা নষ্ট হয়ে যায় । জানুন পেঁয়াজ দীর্ঘদিন সংরক্ষণ করে রাখার উপায়।

- পরিষ্কার ও শুকনো জায়গা
পেঁয়াজ বেশি দিন সংরক্ষণ করতে গেলে প্রথমে পরিষ্কার ও শুকনো জায়গায় পেঁয়াজ রাখতে হবে। যাতে পেঁয়াজ হাওয়া পায়, সেই রকম জায়গায় পেঁয়াজ রাখুন। যেসব জায়গায় জল পড়ে বা জলীয় জায়গা সেখানে কিন্তু একদমই পেঁয়াজ রাখবেন না।
- ব্যাগে ভরে বা ফ্রিজে রাখবেন না
ব্যাগে ভরে বা ফ্রিজে পেঁয়াজ রেখে দিলে পেঁয়াজ কিন্তু বেশিদিন ভালো থাকে না। একটি ঝুড়িতে পেঁয়াজ রাখুন বা যদি পারেন মেঝেতে কোনও প্লাস্টিকের উপরে পেঁয়াজ ঢেলে রাখতে পারেন। এতে কিন্তু দীর্ঘদিন পেঁয়াজ ভালো থাকে।
- তাপমাত্রা
পেঁয়াজ দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে আপনাকে তাপমাত্রা দিকে প্রথমে নজর রাখতে হবে। যেমন ঘরের তাপমাত্রায় পেঁয়াজ রাখার চেষ্টা করুন। যেমন-তাপমাত্রা ২৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসে রাখলে পেঁয়াজ ভালো থাকে। সহজে পচে যায় না।
- খোলা ছাড়িয়ে রাখবেন না
পেঁয়াজের খোলা ছাড়িয়ে কিন্তু একদমই রাখবেন না। এতে পেঁয়াজ বেশি দিন ভালো থাকে না। তাছাড়াও পেঁয়াজের গায়ে কালো ব্যাকটেরিয়াও জন্মাতেও পারে। যা খাওয়া কিন্তু শরীরের জন্য একদমই ভালো নয়।
- জল হাতে ধরবেন না
পেঁয়াজ বেশিদিন সংরক্ষণ করে রাখতে পেঁয়াজ জলহাতে ধরা এড়িয়ে চলুন। এতে পেঁয়াজ তাড়াতাড়ি পচে যায়, তাই আগেই সাবধান হোন আপনি।
- টক জিনিসের সঙ্গে রাখবেন না
কোনও টক জিনিসের সঙ্গে পেঁয়াজ রাখবেন না। তাহলে পেঁয়াজ কিন্তু দ্রুত নষ্ট হতে যেতে পারে। তাই পেঁয়াজ বেশিদিন ভালো রাখতে আপনাকে কিন্তু এই টিপসগুলি মানতেই হবে।












Click it and Unblock the Notifications