শীতে জিমে যাওয়া বন্ধ করে দিয়েছেন? শরীর গরম ও ফিট রাখতে দাওয়াই হিসাবে মানুন এগুলি
শীতকালে অনেকেই খুব অলস হয়ে পড়েন। যারা প্রায় সময়ই জিম করেন কিংবা সকালে উঠে ওয়ার্ক আউট করেন বা হাঁটতে যান, তারা কিন্তু অনেকেই শীতকালে ঠান্ডার কারণে বাইরে বের হতে চান না। শীতকালে আপনি কিন্তু অবশ্যই জিমে যাবেন। জগিং করবেন। এতে শরীর খুব ভালো থাকবে।
যদি পারেন কার্ডিও করতে পারেন। এতে শরীরের বাড়তি মেদ কমতে থাকবে। বাড়বে স্ট্যামিনা। এতে কাজ করার ক্ষমতা বাড়তে থাকবে। এই সময়ে বাইরে গেলে অবশ্যই গরম জামা কাপড় পরে যাবেন।. শীতকালে যদি শরীরকে ফিট রাখতে চান, তাহলে অবশ্যই মেনে চলুন এই টিপসগুলি। না হলেই কিন্তু বিপদ।

- জিমে যাবেন
শীতকালে শরীর ফিট রাখতে জিমে যাবেন, ব্যায়াম করুন। এতে শরীরে রক্ত চলাচল ভালো হবে। খাবার ভালোভাবে হজম করতে পারবেন। শরীর কিন্তু গরম থাকবে। সারাদিন আপনি যতই পরিশ্রম করুন না কেন আপনার কিন্তু ক্লান্ত লাগবে না।
- স্ট্রেচিং করুন
শীতকালে শরীর গরম রাখতে স্ট্রেচিং করুন। এতে শরীর গরম থাকে। যদি পারেন ব্যায়াম করতে পারেন। হাত, পা, ঘাড়ে ব্যথা থাকলে তাও কমবে।
- হাত পা নাড়ানাড়ি করুন
এমনকি কোমরে ব্যথা থাকলে তাও কিন্তু দ্রুত কমবে। ঠান্ডা আবহাওয়ায় নিজেকে ফিট রাখবেন। যদি পারেন হাত পায়ে নাড়ানাড়ি করুন, লাফান। যত আপনি হাত পায়ের ব্যায়াম করবেন। আপনার হাত-পায়ে ব্যথা থাকলে কমবে। কাজের শক্তিও পাবেন।
- হাঁটুন
সকালবেলা বাইরে বেরিয়ে অন্তত আধঘন্টা থেকে ৪০ মিনিট হাঁটুন। এতে আপনার খাবার খুব ভালো হজম হবে। হাড়ের ঘনত্ব বাড়বে। সেই সঙ্গে মানসিক চাপ কমবে। যদি পারেন তিন কিলোমিটার অন্তত হাঁটুন।
- ঠান্ডা জাতীয় খাবার খাবেন না
শীতকালে খাবারের যত্ন দিকে বিশেষ যত্ন নেওয়া উচিত। বিশেষ করে এসময় ঠান্ডা জাতীয় কোনও খাবার খাবেন না। যেমন- আইসক্রিম বা ফ্রিজের ঠান্ডা জল খাওয়া এড়িয়ে চলুন। এসময় উষ্ণ গরম খাবার খাবেন। যত পারবেন খাবার গরম করে খাওয়ার চেষ্টা করবেন । ফ্রিজের খাবার খাওয়া এড়িয়ে চলুন। তবেই কিন্তু শরীর আপনার সুস্থ থাকবে।
- ত্বকের যত্ন নিন
শীতকালে ফিট থাকতে ত্বকের যত্ন নিতে হবে। কারণ শীতকালে ত্বক শুকিয়ে যায়। শীতকালে বাতাস শুষ্ক থাকে। যে কারণে আপনার ত্বক শুকিয়ে যেতে থাকে। তাই এসময় ময়েশ্চারাইজার ব্যবহার করুন। ঠোঁটে অবশ্যই লিপবাম লাগান।
- জোরে জোরে শ্বাস নিন
শীতকালে অবশ্যই ঘরের বাইরে বেরোবার সঙ্গে সঙ্গে আপনি একটু জোরে হাঁটবেন। তাহলে শরীর গরম থাকবে। মোটা জামা কাপড় পরে বেরোবেন। না হলে বাইরের আবহাওয়া আপনার ঠান্ডা লেগে যেতে পারে। সেই সঙ্গে কান ঢেকে রাখবেন । জোরে জোরে শ্বাস নিয়ে রাস্তায় হাঁটবেন। এতে দেখবেন শরীর গরমও থাকবে। এতে আপনার ঠান্ডা সহজে লাগবে না।












Click it and Unblock the Notifications