New Year 2025: নয়া বছরভর সুস্থ থাকতে এই সুষম খাবারগুলি নিত্যদিন খাওয়ার পাশাপাশি মানুন এই টিপসগুলিও

আর মাত্র কয়েকটা ঘন্টার অপেক্ষা। তারপরেই আসতে চলেছে ২০২৫। নয়া বছরে শরীর সুস্থ রাখতে খাবার দাবারের দিকে বিশেষ নজর রাখা দরকার। না হলে আপনার কিন্তু গ্যাস, অম্বলের সমস্যাও কমবে না।

সেই সঙ্গে খাবারও ভালোভাবে হজমও করতে পারবেন আপনি। এগুলি মেনে চললে আপনার শরীরও হাইড্রেট থাকবে । শরীরে পুষ্টির ঘাটতিও পূরণ হবে। ২০২৫ সালে কোন কোন জিনিস মেনে চলবেন আপনি, জানুন।

food

  • এই জাতীয় খাবার খান

নতুন বছরে আপনাকে জীবনধারার কিছু পরিবর্তন আনতে হবে। তাই স্বাস্থ্যকর খাবার আপনাকে নিত্যদিনের খাবার খাদ্য তালিকায় রাখতে হবে। তাই পুষ্টি সম্মত খাবার খেতে হবে। ভিটামিন, প্রোটিনের ঘাটতি যেন শরীরে না থাকে। সেদিকে বিশেষ নজর রাখতে হবে। তার ফলে কিন্তু আপনার শারীরিক ও মানসিকভাবে আপনি সুস্থ থাকতে পারবেন।

  • সঠিক সময়ে ব্রেকফাস্ট করুন

সকালে নিত্যদিন আপনাকে সঠিক সময়ে ব্রেকফাস্ট করতে হবে। তবে সেই ব্রেকফাস্ট বেশি তেল মশলাযুক্ত খাবার কিন্তু একদমই রাখবেন না। প্রোটিন ও শস্যজাতীয় খাবার বা স্বাস্থ্যকর চর্বি জাতীয় খাবার নিত্যদিনের খাদ্য তালিকায় রাখবেন। এতে আপনার সারাদিন কাজের প্রচুর এনার্জি পাবেন।

  • শরীর হাইড্রেট রাখুন

শরীরকে হাইড্রেট রাখুন। অন্তত নিত্যদিন আট থেকে দশ গ্লাস জল খাবেন। এতে শরীরে হাইড্রেট থাকবে। সেই সঙ্গে খাবার ভালোভাবে হজম হবে। তখন আপনার ত্বক আরও উজ্জ্বল থাকবে।

  • ফল, শাকসবজি খাবেন

যদি আপনি বছরভর সুখে থাকতে চান তাহলে এই সময়ে আপনি প্রচুর পরিমাণে ফল, শাকসবজি, লেবু, বাদাম খাবেন। এতে আপনার বড় রোগের ঝুঁকি কমবে, আপনার শরীরে পুষ্টির ঘাটতিও পূরণ হবে।

  • বেশি পরিমাণে খাবেন না

প্রচুর পরিমাণে খাওয়া এড়িয়ে চলুন। একবারে অনেকটা খাবার নিয়ে কখনোই খেতে বসবেন না। বারেবারে খান। এতে আপনার ওজন নিয়ন্ত্রণে থাকবে।

  • প্রক্রিয়াজাত খাবার খাবেন না

প্রক্রিয়াজাত খাবার একদমই খাবেন না। সেই সঙ্গে খাদ্য তালিকা থেকে বাদ দিন চিনিযুক্ত খাবার। কারণে এতে ডায়াবেটিস হওয়ার ঝুঁকি সবথেকে বেশি। তাছাড়াও পুষ্টি সম্মত খাবার খান। জাঙ্ক ফুড খাওয়া ছেড়ে দিন।

  • সুষম খাবার খাবেন

সুষম খাবার খাওয়ার চেষ্টা করুন। অস্বাস্থ্যকর খাবার এড়িয়ে চলুন। কী খাবার আজকে, সেটি আগের দিন থেকে ভেবে রাখুন।

  • দই খাবেন

অন্ত্র ভালো রাখতে আপনি নিত্যদিন দই খাবেন। এতে আপনার হজম শক্তি বাড়তে থাকবে। রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়বে। খাবার ভালো হজম করতে পারবেন।

  • মন দিয়ে খাবেন

যখন আপনি খাবেন মন দিয়ে খাবেন। খাবার অনেকক্ষণ ধরে চিবোনের চেষ্টা করুন। ফোন বা টিভি দেখার সময় একদমই খাবেন না। এতে ভালো হজম হয় না। এবং যার ফলে আপনি অনেকটা পরিমাণ খেয়ে ফেলবেন। এতে আপনার ওজনও কিন্তু বাড়তে থাকবে।

  • নুন বেশি খাবেন না

নুন বেশি পরিমাণে একদমই খাবেন না। এতে আপনার উচ্চ রক্তচাপের মাত্রা বাড়তে থাকবে। তাই নুন পরিমাণ মতন খাবেন।

  • ফল খাবেন

নিত্যদিনের খাদ্য তালিকায় অবশ্যই রাখুন ফল। যা খেলে আপনার শরীর সুস্থ থাকবে। গায়ে শক্তি পাবেন। এর সঙ্গে নিত্যদিন খাবেন বাদাম। কাজের এনার্জিও পাবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+