পুজোয় ভারী মেকআপে নিজেকে সাজাচ্ছেন, ঘরোয়া উপায়েই করুন মুখ পরিষ্কার

পুজো আসতে আর বেশি দিন বাকি নেই। আর এই সময়ের জন্য সারা বছর ধরে অপেক্ষা করে থাকেন সকলে। পুজোর সময় সকলেই কিন্তু খুব ধৈর্য ধরে ভারী মেকআপ করেন। আইলাইনার যাতে মোটা না হয়, লিপস্টিকের দাগ যেন ঠোঁটের বাইরে বেরিয়ে না যায় ,সেদিকে কিন্তু বিশেষ নজর দেন সকলে।

যতটা যত্নে সকলে মেকআপ করেন, ততটাই কিন্তু বিরক্ত হন ঘুরে এসে। কারণ এই মেকআপ তুলতে অনেকেরই কিন্তু ভীষণ বিরক্ত লাগে। শুধুমাত্র মুখে ফেসওয়াস কিংবা টিস্যু দিয়ে মুছলেই যে মেকআপ উঠে যায়, তা কিন্তু একদমই নয়। যদি আপনি এই পুজোর সময় ভারী মেকআপ করে সাজান ও ঘরোয়া উপায়ে মুখ পরিষ্কার করতে চান, তাহলে এই টিপসগুলো মানতেই পারেন।

remove face makeup

  • নারকেল তেল

মেকআপ তুলতে আপনি কিন্তু নারকেল তেল ব্যবহার করতে পারেন। প্রথমে মেকআপ তোলার সময় আপনি মুখে কিন্তু নারকেল তেল মেখে একটি টিস্যু সাহায্যে ভালো করে ঘষেন, তাহলে কিন্তু দেখবেন আপনার মুখের মেকআপ খুব সহজেই উঠে আসছে।

  • কাঁচা দুধ

আপনি কি জানেন, কাঁচা দুধ ক্লিনজারের কাজ করে। তাই আপনি মুখের মেকআপ তুলতে কাঁচা দুধ কিন্তু মুখে মাখতে পারেন। এই দুধ কিন্তু একদমই গরম করবেন না। কাঁচা দুধ মুখে মাখার চেষ্টা করুন। তাহলে আপনার মুখের মেকআপ খুব সহজেই উঠে আসবে।

  • বেকিং সোডা ও মধু

ঘুরে এসেই আপনি একটা ছোট বাটিতে দু’ চামচ বেকিং সোডা, সামান্য পরিমাণ মধু নিন। নিয়ে ভালোভাবে একটি পেস্ট তৈরি করে মুখে অন্তত ১০ মিনিট রেখে দেন। তারপরে মুখ ভালো জলে ধুয়ে নিন। তাহলে দেখবেন আপনার মুখের সব মেকআপ উঠে গেছে।

  • অলিভ অয়েল

মুখের মেকআপ তুলতে আপনি হাতে কিছুটা অলিভ অয়েল মেখে নিন। নিয়ে সেটি ভালোভাবে মুখে মেখে রেখে নিন দশ মিনিট। তারপরে গরম জলের ভাব নিন। অন্তত দুবার এই ভাপ নিন। তাহলে দেখবেন মুখের মেকআপ উঠে গেছে। তারপর একবার ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+