Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

আপনি কি প্রায় সময়েই দাঁতের ব্যথায় কষ্ট পাচ্ছেন, কিন্তু কেন? নিস্তার মিলবে কোন উপায়ে?

মানবদেহে দাঁত অত্যন্ত গুরুত্বপূর্ণ। দাঁত ভালো না রাখলে আপনার অনেক সমস্যায় পড়তে হবে। এই ভুলগুলি যদি আপনি করেন তাহলে দাঁতের সমস্যা বাড়তে থাকবে। সেই সঙ্গে খুব কম বয়সে দাঁত পড়তেও থাকবে আপনার।

যদি আপনি দাঁতের ব্যথায় কষ্ট পান, তাহলে আজই এই ভুলগুলি থেকে বের হন। না হলে কিন্তু বড় সমস্যায় পড়তে হতে পারে আপনাকে। জানুন কী কী ভুলে আপনার দাঁতের ক্ষতি হচ্ছে, কোন কোন টিপস মানলে আপনি দাঁতের ব্যথা এড়াতে পারবেন আপনি, জানুন।

toothache

  • দাঁত শক্ত করে রাখা

যদি আপনি প্রায় সময় দাঁত শক্ত করে চেপে রাখেন, তাহলে দাঁতের ব্যথা বাড়ে কিংবা দাঁতের ব্যথার সময়ও দাঁত যদি চেপে ধরে রাখেন, তাহলে দাঁতের ক্ষতি হতে পারে। উষ্ণ গরম জল দিয়ে মাঝে মধ্যে কুলকুচি করবেন। এতে দাঁত কিন্তু শক্ত হয়। যদি দাঁতে খুব ব্যথা হয় আপনি আইস প্যাক ব্যবহার করতে পারেন। এতে কিন্তু ব্যথা খুব দ্রুতই কমে যাবে।

  • জোরে ব্রাশ করবেন না

রাতে যদি প্রায় সময় ব্যথা হয়, তাহলে জোরে দাঁত ব্রাশ করবেন না। এতে মাড়ির ক্ষতি হয়। এতে ব্যথা বাড়তে পারে। সেই কারণে নরম ব্রাশ ব্যবহার করুন। এতে আপনার দাঁত ভালো থাকবে। যতটা পারবেন ভালো টুথপেস্ট ব্যবহার করবেন। সেই সঙ্গে নুন গরম জল করে সেই জল দিয়ে মুখ কুলকুচি করবেন।

  • মাড়ির ক্ষতি

দাঁতের ব্যথা কিন্তু খুব খারাপ সমস্যা। তাই এই ব্যথা হলে একদমই দেরি করবেন না। চিকিৎসকের পরামর্শ নেবেন। না হলে আপনার ব্যথা কিন্তু ক্রমশ বাড়তে থাকবে। সেই সঙ্গে মাড়ির ক্ষতি হবে এবং মুখ ফুলে যাবে, চোখের ব্যথাও বাড়তে থাকবে।

  • এই জলে মুখ ধোবেন

অনেক সময় ঠান্ডা ও গরম জল একসঙ্গে মুখে দেওয়ার কারণে দাঁতে ব্যথা হয়। তাই যদি গরম জল ব্যবহার করেন শুধু উষ্ণ গরম জল ব্যবহার করবেন। না হলে ঠান্ডা জল দিয়ে মুখ ধোবেন। নাহলে আপনার দাঁতের ক্ষতি হতে পারে।

  • দাঁতের ব্যথা কমাতে কী করবেন

যদি আপনার প্রায় সময় দাঁতের ব্যথা হয়, তা এড়াতে আপনি কিন্তু এই টিপসগুলো মানতে পারেন। যেমন- নিয়মিত দাঁত মাজবেন। অন্তত দু’বার করে হলেও দাঁত মাজবেন। খাদ্য তালিকা থেকে অ্যাসিড জাতীয় খাবার ও চিনি জাতীয় খাবার একদমই বাদ দিয়ে দিন। দাঁত মজবুত রাখতে হবে আপনাকে ভিটামিন জাতীয় ও ক্যালসিয়াম জাতীয় খাবার খেতে হবে। যদি আপনার দাঁতের যন্ত্রণা হয়, তাহলে এই ব্যথা কমাতে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+