মাইগ্রেনের ব্যথায় ভুগছেন, ভুলেও এই খাবারগুলি মুখে তুলবেন না
মাইগ্রেন হল এক ধরনের মাথাব্যথা। আর এই সমস্যায় ভোগেন প্রায় অনেকেই। তাছাড়া মাইগ্রেনের ব্যথা যাদের হয়, তারাই একমাত্র জানেন, যে এই ব্যথা কতটা কষ্টকর। আর এই ব্যথা শুরু হলে তিন দিনের আগেই ব্যথা সারতেই চায় না।
মাইগ্রেনে আক্রান্ত ব্যক্তিদের প্রায় সময় বমি বমি লাগে, নাকে গন্ধ পান না তারা। এসময় খেতে কষ্ট হয়, ক্লান্ত লাগে, মেজাজ পরিবর্তন হবে। হাত, পায়ে ব্যথা হয়। আবার আলোর দিকে তাকাতেও ব্যক্তির খুব অসুবিধা হয়।

- কোন কোন খাবার খাবেন না
বিশেষত, মাইগ্রেনে আক্রান্ত হন মহিলারাই বেশি। যদি পারিবারিক ইতিহাসে দেখা যায়, কারোর মাইগ্রেনের সমস্যা ছিল, তাহলে সেই ব্যক্তিরও কিন্তু মাইগ্রেনের সমস্যার শিকার হবেন। মাইগ্রেন হলে ভুলেও এই খাবার জিনিসগুলি খাবেন না। তাহলে কিন্তু মাথাব্যথায় ভুগতে হতে পারে আপনাকে। জানুন কী কী খাবার খাবেন না।
- চা, কফি
চা, কফি বেশি একদমই খাবেন না। এতে ক্যাফেইন থাকে। যা অতিরিক্ত পরিমাণে ক্যাফেইন খেলে আপনার মাইগ্রেনের ব্যথা বাড়তে থাকবে। তাই আগেই সাবধান হোন আপনিও।
- মদ
মদ একদমই খাবেন না। যারা মাইগ্রেনের সমস্যায় ভুগছেন কিংবা মাথা ব্যথার ঝুঁকি কমাতে চান, তারা ভুলেও বেশি মদ খাবেন না। এতে আপনার মাথা যন্ত্রণা বাড়তে থাকবে।
- চকোলেট
চকোলেটে ক্যাফেইন এবং বিটা-ফেনাইলথাইলামাইন থাকে। যা আপনার মাইগ্রেনের ব্যথাকে বাড়িয়ে দিতে পারে। তাই চকোলেট খেলে অল্প মাত্রায় খান। এটি খেলে আপনার রক্তে শর্করার মাত্রাও বাড়তে থাকবে।
- পেঁয়াজ
অনেকের পেঁয়াজ খেলেও মাইগ্রেনের ব্যথা বাড়ে। আসলে পেঁয়াজে এমন কিছু যৌগ রয়েছে, যা মাথাব্যথার কারণ হতে পারে।
- পিনাট বাটার
যদি আপনি নিত্যদিন চীনা বাদাম কিংবা মাখন খান কিংবা পিনাট বাটার খান। তাহলেও কিন্তু অনেক সময় মাথাব্যথা হতে পারে। আর এগুলো কিন্তু অনেক সময় মাইগ্রেনের সমস্যাকে বাড়িয়ে দেয়। যদি আপনি মাইগ্রেনে আক্রান্ত থাকেন, তাহলে এই খাবারগুলি এড়িয়ে চলুন। তাছাড়াও মাইগ্রেনের রোগীদের চিকিৎসকের পরামর্শ মতন ওষুধ খাওয়া দরকার।












Click it and Unblock the Notifications