জয়েন্টের ব্যথায় নাজেহাল অবস্থা, এই খাবার মুখে দিলেই দূর হবে যন্ত্রণা
বর্তমান সময়ে হাঁটুর ব্যথায় ভোগেন প্রায় বেশিরভাগ মানুষই। সেই সঙ্গে অনেকের জয়েন্টের ব্যথা তো লেগেই রয়েছে। এর থেকে ছাড় পান না তরুণ তরুণীরা। অনেক সময় হাড় দুর্বল থাকার কারণে কিংবা ক্যালসিয়ামের অভাবে এমন সমস্যা হয়। আবার সঠিক জীবনযাত্রা না করলে অনেক সময় কিন্তু শরীর খারাপ হতে থাকে।
যদি আপনার প্রায় সময়ই জয়েন্টে ব্যথা হয়, বা হাঁটতে অসুবিধা হয় কিংবা হাত, পা ফুলে যেতে থাকে তাহলে আপনি কিন্তু এই ব্যথা কমাতে তেল বা মলম লাগাতে পারেন। আবার ওষুধও খেতে পারেন।

তবে যদি ঘরোয়া প্রতিকারের মাধ্যমে জয়েন্টের ব্যথা কমাতে চান, তাহলে অবশ্যই এগুলি আপনি ব্যবহার করতে পারেন। তাহলেই কিন্তু আপনি ব্যথা থেকে সহজে মুক্তি পাবেন। জানুন কী কী খাবেন।
- হলুদ ও দুধ
জয়েন্টের ব্যথা কমাতে আপনি হলুদ বা দুধ খেতে পারেন। কারণ হলুদে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। যা ব্যথা সাহায্য করে। যেমন- এক গ্লাস গরম দুধে সামান্য হলুদ দিয়ে আপনি খেতে পারেন। এটি খেলে শরীরের ফোলা ভাব কমবে। এমন কি এটি খেলে আপনার শরীর ফিট থাকবে। এতে আপনার রোগ প্রতিরোধের ক্ষমতাও বাড়বে।
- আদা
আদাতে প্রচুর পরিমাণে কারকিউমিন ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। তাই আদা দিয়ে চা করে খেতে পারেন। আবার আদা চিবিয়ে তারপর একগ্লাস জল খেতে পারেন। আবার আদা পেস্ট করে পায়ে যেখানে ব্যথা আছে সেই জায়গায় লাগাতে পারেন। এটি করলে আপনার জয়েন্টে ব্যথা থাকলে তাও কমবে।
- লেবুর রস ও অলিভ অয়েল
আপনার জয়েন্টের ব্যথার জায়গায় যদি আপনি লেবুর রস ও অলিভ অয়েল লাগাতে পারেন। তাহলে কিন্তু আপনার জয়েন্টের ব্যথা সহজে কমবে। এটি যদি পারেন ব্যথার জায়গায় তিন থেকে চার বার লাগাতে পারেন।
- গরম জল
গরম জল দিয়েও খুব সহজে আপনার জয়েন্টে ব্যথা কমাতে পারেন। উষ্ণ গরম জলে একটা কাপড় ভিজিয়ে আপনার ব্যথার জায়গায় লাগিয়ে রাখুন। এতে রক্ত সঞ্চালনও ভালো হবে। পায়ে ফোলা ভাব থাকলে তাও কমবে। তবে যদি পারেন জলে নুন দেবেন। এতে কাজ কিন্তু বেশি ভালো হয়।
- লেবু
শরীরে ক্যালসিয়ামের অভাব থাকলেও কিন্তু অনেক সময় হাতে, পায়ে কিংবা জয়েন্টে প্রচণ্ড ব্যথা হয়। তাই এই ব্যথা কমাতে আপনি নিত্যদিন লেবু খান। এতে ক্যালসিয়ামের ঘাটতি দূর হবে। যদি আপনি অন্য কোনও রোগে আক্রান্ত থাকেন, তাহলে এগুলি খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন।












Click it and Unblock the Notifications