কীভাবে বুঝবেন আপনার শিশু হার্টের সমস্যায় ভুগছে, জানুন লক্ষণ, সুস্থ করার উপায়
বড়দের যে শুধু হৃদরোগের ঝুঁকি রয়েছে, তা কিন্তু একদমই নয়। বর্তমান সময়ে ছোট শিশুদেরও হার্ট অ্যাটাকের ঝুঁকি রয়েছে বা হদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। সমীক্ষায় দেখা গেছে, ভারতে জন্ম নেওয়া এক হাজার শিশুর মধ্যে ৮ থেকে ১২ জন শিশু হৃদরোগে আক্রান্ত।
আর এই সময়ে শিশুদের কিন্তু অনেকটাই যত্নে রাখতে হয়। না হলে কিন্তু বড় বিপদ হতে পারে। তবে আপনি কীভাবে বুঝবেন আপনার সন্তান হৃদরোগে আক্রান্ত, জানুন লক্ষণ।

- হৃদরোগে আক্রান্ত হওয়ার লক্ষণ
শিশুর শ্বাসকষ্ট হবে, মাথা ঘুরবে, বমিভাব থাকবে, প্রচণ্ড পরিমাণে ঘাম হবে, ক্লান্ত বোধ করবে, বুকে প্রচণ্ড পরিমাণে ব্যথা হবে।
- শিশুদের হৃদরোগের সমস্যা কেন হয়
যদি কোনও শিশুর জন্মগতভাবেই হার্টের সমস্যা নিয়ে জন্মায়, তাহলে কিন্তু তার হার্টের বড় সমস্যা হতে পারে। আবার তার পেশির যদি কোনও সমস্যা থাকে তাহলেও হার্টের সমস্যা হতে পারে। আবার ধমনীতে যদি ব্লকেজ থাকে তাহলে শিশুর হার্টের সমস্যা হবেই। সেই সঙ্গে উচ্চ রক্তচাপের ঝুঁকিও কিন্তু বাড়তে থাকবে। যদি শিশুর ছোট বয়স থেকেই রক্তে শর্করার মাত্রা বেশি থাকে, তাহলে সেই শিশুর হার্টের রোগ হয়। তাই আগেই সাবধান হোন।
- জানুন প্রতিকারের উপায়
বিশেষজ্ঞদের মতে, হৃদরোগের প্রাথমিক লক্ষণ দেখলেই চিকিৎসকের কাছে শিশুকে নিয়ে যাওয়া উচিত। যদিও অনেকে কিন্তু তা করেন না। যে কারণে অনেক সময় নানান সমস্যা দেখা দেয় বা যদি শিশুর পরিবারে কারোর হার্টের সমস্যা থাকে তাহলে শিশুর হার্টের সমস্যা হতে পারে।
- এই ভাবে বাচ্চাকে সুস্থ রাখুন
সেই কারণে চিকিৎসকের পরামর্শ নেওয়া দরকার। কোনও সমস্যা থাকে এবং তার সময় মত চিকিৎসা করানো যায়, তাহলে কিন্তু শিশু খুব দ্রুতই সুস্থ হয়ে যায়। শিশুদের হার্ট পরীক্ষা করবার জন্য তাদের ইকো কার্ডিওগ্রাম, হার্টের আল্টাসাউন্ড পরীক্ষা, হার্টের এমআরআই করা খুব দরকার এবং সেই সঙ্গে ইসিজিও কিন্তু মাস্ট।
- কীভাবে বাচ্চাদের হার্ট সুস্থ রাখবেন
যদি আপনারা সন্তানের হার্ট ভালো রাখতে চান তাহলে তাদের নিয়মিত স্বাস্থ্যকর, পুষ্টি সম্মত খাবার খাওয়াবেন। নিয়মিত তাদের ব্যায়াম করান, শিশুদের মানসিক চাপে যাতে পড়তে না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। সেই সঙ্গে তাদের শরীরে যদি কোনও অস্বাভাবিক লক্ষণ দেখেন, তাহলে চিকিৎসকের পরামর্শ নেবেন।












Click it and Unblock the Notifications