একটি বাঁধাকপির পাতাই পারে শীতকালে আপনার পায়ের ব্যথা দূর করতে, কিন্তু কীভাবে

শীতকালে পায়ের ব্যথা বাড়ে প্রায় সকলেরই। আর যাদের বাতের ব্যথা আছে, তাদের তো কোন কথাই নেই! এই সময় পায়ের ব্যথায় রাতে ঘুমাতে পারেন না অনেকেই। তাছাড়াও সারাদিন ক্লান্তির পর রাতে যদি শান্তি দিয়ে ঘুমাতেই না পারেন তাহলে শরীর কখনোই ভালো থাকবে না।

তাছাড়া শীতকালে আপনার পায়ের ব্যথায় কষ্ট হয়, সঠিকভাবে ঘুমোতেন না পারেন, এবং সেই ব্যথা দ্রুত কমাতে চান তাহলে এই ঘরোয়া উপায় মেনে আপনিও কিন্তু এই ব্যথা কমাতে পারেন। জানুন কী করবেন।

pain

  • বাঁধাকপি

শীতকালে বাজারে প্রচুর পরিমাণে বাঁধাকপি পাওয়া যায়। একটি বাঁধাকপি পারে আপনার পায়ের ব্যথা দূর করতে। শুনে নিশ্চয়ই অবাক লাগছে! বাঁধাকপি আপনার পায়ের ব্যথা দ্রুত সারিয়ে দিতে পারে। তাই বাঁধাকপির কিছু পাতা পাতা যদি আপনি ব্যথার জায়গায় বেঁধে রাখেন। তাহলে সেই ব্যথা খুব সহজেই কমে যাবে। এতে জয়েন্টের ব্যথা থেকেও আপনি মুক্তি পাবেন।

  • কী কী গুণ রয়েছে

আসলে গবেষণায় দেখা গেছে, বাঁধাকপির পাতায় প্রচুর পরিমাণে অ্যান্টিইনফ্লেমেটরি বৈশিষ্ট্য থাকে। যা যেকোনও ফোলাভাব, ব্যথার থেকে মুক্তি দেয়। তাছাড়াড়া রক্ত প্রবাহ বাড়াতে সাহায্য করে। তাই যে জায়গায় আপনার ব্যথা হবে, সেখানে যদি এই কয়েকটি বাঁধাকপির পাতা বেঁধে রাখেন। তাহলে সহজেই সেই ব্যথা আপনার কমতে থাকবে।

  • কীভাবে দেবেন

যদি আপনি এই ব্যথা খুব দ্রুত কমাতে চান, তাহলে বাঁধাকপির পাতাগুলিকে অ্যালুমিনিয়াম ফয়েলের মাঝখানে রেখে গরম করতে পারেন। তাহলে দেখবেন ব্যথা দ্রুত কমবে। সেই সঙ্গে আপনি শান্তিতে ঘুমাতে পারবেন। এতে কিন্তু বাতের ব্যথা সহজে কমবে।

  • চোট

তাছাড়া যদি কখনও পড়ে গিয়ে হাত, পায়ে খুব জোরে চোট পান। সেই জায়গাতেও কিন্তু বাঁধাকপির পাতা লাগাতে পারেন। তাহলে কিন্তু দ্রুত সেই জায়গায় ফোলা ভাব কমবে। দ্রুত ব্যথাও কমবে।

  • কীভাবে কমাবেন ব্যথা

শীতে বাড়ে পায়ের ব্যথা, আর তা কমাতে আপনি গরম জল ব্যবহার করতে পারেন। প্রথমে একটা বড় বাতলিতে উষ্ণ গরম জল নিন। তাতে বেশি করেই নুন মেশান। (চাইলে লেবুর রস মেশাতে পারেন) এবার নুন মেশানো জলের বালতিতে পা ডুবিয়ে দিন। ২০ মিনিট এইভাবে রাখুন। এতে পায়ের ব্যথা কমবে। সেই সঙ্গে পায়ে আরাম পাবেন। রাতে ভালো ঘুমাতে পারবেন আপনি। এটি করলে পায়ের ফাটা থাকলে তাও কমবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+