সারাদিন ল্যাপটপে কাজ করছেন, চোখের বারোটা বাজছে না তো? চোখের চাপ কমাতে কী করবেন
বর্তমান সময়ে সকলেই কিন্তু কম্পিউটারের সামনে বসে অনেকক্ষণ ধরে কাজ করেন। ৮-৯ ঘন্টা কাজ করেন অনেকে। যে কারণে চোখের কিন্তু একদম বারোটা বেজে যায়। আবার অনেক সময় অনেকের চোখ শুকিয়ে যায়। ক্লান্ত লাগে। আবার অনেকের চোখে প্রচুর চাপ সৃষ্টি হয়। ব্যথা করে, জ্বালা করে।
তাই আপনি যদি চোখের চাপ কমাতে চান তাহলে কিন্তু সারাদিন কখনোই ফোন ব্যবহার করবেন না কিংবা সারাদিন কখনই কম্পিউটারের দিকে তাকিয়ে থাকবেন না। কী করে বুঝবেন আপনার চোখে চাপের সৃষ্টি হচ্ছে।

- লক্ষণ
যখন দেখবেন আপনার চোখ শুকিয়ে যাচ্ছে বা জ্বালা করছে কিংবা চোখ ক্লান্ত লাগছে, ব্যথা করছে তাকাতে কষ্ট হতে পারে। আবার অনেকের ক্ষেত্রে চোখ ঝাপসা হয়ে যায়। মাথা ব্যথা হয়, আবার প্রচন্ড পরিমাণে চোখ চুলকায়। কীভাবে মিলবে রেহাই।
- দূরের দিকে তাকান
যদি আপনি চোখের এই চাপ কমাতে চান তাহলে অন্তত কুড়ি সেকেন্ড দূরের দিকে তাকিয়ে থাকবেন। কাজ করতে করতে দূরের দিকে যদি তাকিয়ে থাকবেন তাহলে মানসিক চাপ কমার সঙ্গে সঙ্গে চোখের চাপও কিন্তু কমবে।
- চোখের ব্যয়াম করুন
চোখের বিশ্রাম দিন। চোখ বন্ধ করে থাকুন। চোখের ব্যায়াম করুন। এতে কিন্তু চোখের চাপ কিছুটা হলেও কমবে।
- চোখের ড্রপ দিন
রাতে নিয়মিত চোখের ড্রপ দিন। আর যদি চোখে কোনও সমস্যা থাকে তাও দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।
- আলো কমিয়ে কাজ করুন
কম্পিউটার বা ফোনের আলো চোখে যেহেতু সমস্যা করে। তাই এই কম্পিউটার বা ফোনের আলো একটু কমিয়ে কাজ করবার চেষ্টা করুন। মাঝে মধ্যে কাজ ছেড়ে উঠে বারবার চোখে জল দিন।
- আলোর সামনে কাজ করুন
যখন কম্পিউটার ব্যবহার করবেন, তখন কিন্তু দেখবেন আপনার কম্পিউটারের সামনে যেন পর্যাপ্ত পরিমাণে আলো থাকে। তাহলে কিন্তু চোখের চাপ একদমই হবে না।
- ঘাসের দিকে তাকান
যদি আপনি নিত্যদিন আট, নয় ঘন্টা কাজ করেন, তাহলে অবশ্যই সকালবেলা উঠে চোখের ব্যায়াম করুন। যদি পারেন সবুজ ঘাসের দিকে তাকিয়ে থাকুন। এতে আপনার চোখ ব্যথা থাকলে তাও কমবে। সেই সঙ্গে চোখের চাপ অনেকটাই কমবে।
- সঠিক লেন্স বা চশমা পড়ুন
চোখের চাপ কমাতে সঠিক চশমা বা লেন্স ব্যবহার করুন। সেই সঙ্গে বাড়বে দৃষ্টিশক্তিও। এমনকি মাথা ব্যথার সমস্যা থাকলে তাও কমবে।












Click it and Unblock the Notifications