তেল মশলাযুক্ত খাবার খেলেই পেট ভার হয়ে যায়, হজমের সমস্যা হচ্ছে, দ্রুত মুক্তি পেতে মানুন এগুলি

এমন অনেকেই রয়েছেন, যারা খাবার পর তা ভালোভাবে তা হজম করতে পারেন না। আবার অনেকে ঘরের যেকোনও তেল মশলাযুক্ত লোভনীয় খাবার দেখলেও তারা এড়িয়ে চলতে পারেন না। সেগুলি খাওয়ার জন্য পাগল হয়ে যান তারা।

তাছাড়া মিষ্টি খেতে অনেকে ভালোবাসেন। আবার মিষ্টি খেয়ে হজম করতে পারেন না তারা। এই ঘরোয়া উপায় আপনি কিন্তু যেকোনও পেট সংক্রান্ত সমস্যা কমাতে পারেন। আবার হজমের সমস্যা কেউ এড়াতে পারেন। কীভাবে আপনি আপনার হজমের সমস্যা থেকে দূরে রাখবেন, জানুন।

pain

  • আদা ও মধু

যদি আপনারা তেল মশলাযুক্ত খাবার খাওয়ার পর হজম ভালো না হয় বা পেটে জ্বালা করে বা গ্যাসের সমস্যা হয়, তাহলে কিন্তু সঙ্গে আদা ও মধু খাবেন। আদার রসে সামান্য মধু দিয়ে খেলে আপনার আরাম হবে। যেহেতু আদায় প্রচুর পরিমাণে অ্যান্টিইনফ্লেমেটরি বৈশিষ্ট্য থাকে। যা কিন্তু হজমের সমস্যা দূর করতে সাহায্য করে।

  • হিং

হজমে সমস্যা দূর করতে ও পেট পরিষ্কার রাখতে আপনি কিন্তু হিং খেতে পারেন। এতে অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য থাকে। যা পেটের ব্যথা কমাতেও সাহায্য করে। তাই আপনি এক গ্লাস জলে এক চামচ হিং খেতে পারেন। এতে আপনার পেটের ব্যথা সহজেই কমে যাবে।

  • লেবু ও গরম জল

হজম শক্তি বাড়াতে আপনি কিন্তু লেবু ও গরম জল খেতে পারেন। এতে আপনার অ্যাসিডিটির সমস্যা কমবে। সেই সঙ্গে গলা বুক জ্বালা করলে তাও কিন্তু সহজে কমে যাবে।

  • জিরে

আপনি কি জানেন, জিরে খেলে আপনার হজমের সমস্যা সহজেই কমবে। শুধু তাই নয়, বমিবমি ভাব কমতে সাহায্য করে। এক গ্লাস গরম জলে, এক চামচ জিরে আপনি ভিজিয়ে তা কিছুক্ষণ রেখে ঠান্ডা করে খান। এতে সহজেই আপনার হজম সমস্যা কমবে। পেট ব্যথা থাকলে তাও কমবে।

  • অ্যাপেল সিডার ভিনেগার

যদি আপনার বিয়ে বাড়ি থেকে আসার পর বা কোনও তেল মশলাযুক্ত খাবার খাওয়ার পর যদি আপনার বমি পায় বা হজমের সমস্যা হয়, দেরি না করে অ্যাপেল সিডার ভিনেগার খাবেন। এতে গ্যাসের সমস্যা কমবে । হজমের সমস্যা কমবে। তবে এক গ্লাস উষ্ণ গরম জলে অ্যাপেল সিডার ভিনেগার খেতে পারেন। তাতে কিন্তু বেশি উপকার পাবেন।

  • মৌরি

উষ্ণ গরম জলে এক চামচ মৌরি মিশিয়ে খান। মৌরি হজম শক্তি বাড়াতে সাহায্য করে। এমনকি গ্যাসের সমস্যা কমাবে। পেট ভার যদি থাকে বা পেটে যেকোনও সমস্যা থাকে, তার কমাতেও সাহায্য করবে মৌরি জল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+