এই পানীয়গুলি চুমুক দিলে নিমেষেই পালাবে গ্যাস, অম্বল, কমবে পেট ফাঁপার সমস্যাও
কোনও মশলাদার খাবার খেলে অনেকেরই কিন্তু প্রায় সময় পেট ফাঁপতে থাকে। পেট ফুলে যায়, গ্যাস অম্বলের সমস্যা হয়। যে কারণে অনেকেই কিন্তু মশলা জাতীয় খাবার একদমই খেতে চান না। আর পেটে গ্যাস ও বা পেট ফাঁপা খুব সাধারন সমস্যা। তবে আবার তবে অনেক সময় কিন্তু এই সমস্যাও বড় আকার ধারণ করে। ব্যক্তিকে হসপিটালে ভর্তি হতে হয়।
তারপর ব্যায়াম না করা, না হাঁটলে এমন সমস্যার শিকার হতে হয় ব্যক্তিকে। যদি আপনার পেট ফাঁপা লাগে, তাহলে ঘরে তৈরি করা এই পানীয়গুলি আপনি কিন্তু খেতেই পারেন। এতে দ্রুত পেট খাবার সমস্যা কমবে। জানেন কী কী খাবেন।

- আদা চা
প্রায় প্রত্যেকের বাড়িতেই আদা থাকে। আদা খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। যখন দেখবেন আপনার পেট ফাঁপার সমস্যা হচ্ছে, সে সময় আপনি আদা চা খেতে পারেন। এতে আপনার হজম শক্তি বাড়বে। পেট ফাঁপা কমবে। যেহেতু আদাতে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, সে কারণে আপনার খাবার দ্রুত হজম হয়ে যাবে। প্রথমে আপনাকে কিছুটা জল ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। তবে অবশ্যই তাদের আদা কুচি দেবেন। ১০ থেকে ১৫ মিনিট ভিজিয়ে রেখে দিন। আপনি কয়েক ফোঁটা লেবুর রসও দিতে পারেন। এটি যদি আপনি দু-তিনবার খান তাহলে কিন্তু আপনার পেট ফাঁপার সমস্যা কমবে।
- হলুদ চা
আবার হলুদ দেওয়া চাও খেতে পারেন। হলুদে কারকিউমিন থাকে। যা আপনার হজম ক্ষমতাকে বাড়াতে সাহায্য করবে। তাই এক কাপ গরম দুধ নিন, তাতে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো নিন। নিয়ে আপনি কিন্তু ভিজিয়ে খেতে পারেন। আবার এক চিমটে গোলমরিচ, মধু, দারচিনি, সামান্য হলুদ দিয়া সামান্য চা পাতা দিয়ে জলে ভিজিয়ে আপনি যদি সেটি খান। তাহলে কিন্তু খুব সহজেই আপনার পেট ফাঁপার সমস্যা কমবে।
- মৌরি চা
মৌরি পেটের যেকোনো সমস্যা কমাতে খুব ভালো কাজ করে। তাই পেট ফাঁপার সমস্যা কমাতে আপনি মৌরি চা খেতে পারেন। তাই গরম জলে এক চামচ মৌরি ভিজিয়ে রাখুন। তারপর তাতে কয়েকটা চা পাতা দিয়ে রাখবেন। তারপর তা ছেঁকে নিন। তাহলে এটি খেলেই কিন্তু আপনার পেটের সমস্যা কমবে।
- পুদিনা চা
পুদিনা চা হজমের জন্য খুব ভালো। এটি একটি ভেষজ চা হিসেবে মনে করা হয়। পুদিনা পাতা পরিপাকতন্ত্রের জন্য খুব ভালো। হজম ক্ষমতা বাড়াতে, পেট ফাঁপার সমস্যা কমাতে পুদিনা চা খেতে পারেন। ফুটন্ত জলে কয়েকটা পুদিনা পাতা দিয়ে দিন তারপর পাঁচ মিনিট ভিজিয়ে তাতে চা পাতাও দিয়ে দেবেন। দিয়ে ভিজিয়ে রাখুন। তার কিছুক্ষণ পরেই চা খেয়ে নিন। খুব সহজেই উপকার পাবেন।
- জিরে ভেজানো জল
জিরে খাবার হজম করতে সাহায্য করে। তাই পেট ফাঁপার সমস্যা হলে দ্রুত জিরে ভেজানো জল খান। এক কাপ জলে এক চামচ জিরে ভিজিয়ে রেখে দিন। তারপরে তাতে সামান্য নুন বা লেবুর রস দিয়ে খেয়ে নিন। এতে খাবার দ্রুত হজম হবে।












Click it and Unblock the Notifications