এই কারণেই কি পিঠে যন্ত্রণা হয়, বসতে কষ্ট হয়, ব্যথা থেকে কীভাবেই বা মুক্তি পাবেন
এমন অনেকেই রয়েছেন যারা দীর্ঘক্ষণ অফিসে বসে ল্যাপটপ কিংবা কম্পিউটারে কাজ করেন। যে কারণে তাদের পিঠে প্রচন্ড যন্ত্রণা হয়। তবে পিঠে শুধুমাত্র কি বসার জন্য ব্যথা হয় নাকি অন্য কোনও কারণ রয়েছে?
যদি আপনি দীর্ঘদিন ধরে পিঠের সমস্যায় ভোগেন, তাহলে কিন্তু একদমই ভালো নয়। এতে আপনার বসতে অসুবিধা হবে। যদি আপনি দ্রুত পিঠের ব্যথা থেকে মুক্তি পেতে চান, তাহলে এই টিপসগুলি মানতে পারেন, জানেন কী কী করবেন? কেন হয় এই সমস্যা।

- কেন পিঠে ব্যথা হয়?
অস্টিওপোরোসিস
বিশেষত অস্টিওপোরোসিস রোগের কারণে হাড় অনেক সময় ক্ষয় হয়ে যায় কিংবা পাতলা হয়ে যায়, যে কারণে মেরুদন্ডে ছোট ছোট ফ্যাকচার হয়, যাকে কিন্তু বলা হয় অস্টিওপোরোসিস। আর এই ফ্র্যাকচার সত্যিই খুব বেদনাদায়। আর এই রোগের কারণেও কিন্তু অনেক সময়ে পিঠে খুব যন্ত্রণা হয়।
আর্থ্রাইটিস কিংবা বাতের সমস্যা
পিঠের ব্যথার আরেকটি বড় কারণ হল আর্থ্রাইটিস কিংবা বাতের সমস্যা। আর এই কারণেই পিঠের নিচের অংশে, জয়েন্টে যখন প্রচন্ড যন্ত্রণা হয়। তখন বুঝবেন এটি স্টেনোসিসেও খারাপ হতে থাকে অর্থাৎ মেরুদন্ডের চারপাশের নানান সমস্যা তৈরি হচ্ছে। আর এই কারণেই ব্যথা বাড়ছে। তাই আগেই সাবধান হোন আপনিও।
স্কোলিওসিস
আবার স্কোলিওসিস হলেও কিন্তু পিঠে অস্বাভাবিক ব্যথা হয়। আবার অনেক সময়ে অনেকের মেরুদন্ড একদিক বেঁকে যায়, তাহলে কিন্তু এই সমস্যা হয়। মধ্য বয়সে এটি হতে পারে । এই যন্ত্রণা খুব কষ্টকর। এই ব্যথা অনেকেই সহ্য করতে পারেন না।
- কীভাবে সুস্থ হবেন আপনি
আপনি এই সমস্যা থেকে বের হতে চান, তাহলে আপনি কিন্তু থেরাপি করতে পারেন। আর আপনি পিঠে ব্যথা কমাতে আকুপাংচার, থেরাপি করতে পারেন। আবার আপনি আঙ্গুল, বুড়ো আঙ্গুল কনুই দিয়ে চাপ দিয়ে দিয়ে নিজেও থেরাপি করতে পারেন। এতে কিছুটা হলেও ভালো থাকবেন। তাছাড়া স্বাস্থ্যকর খাবার দাবার খাবেন। ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার নিত্যদিন খেতে হবে, ব্যায়াম করবেন।
নিত্যদিন সকালবেলা উঠে আপনি কিন্তু ব্যায়াম করতে পারেন, পিঠে কোনও ভারী জিনিস নেবেন না। এতে কিন্তু এই ব্যথা বাড়তে পারে। সেই সঙ্গে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।












Click it and Unblock the Notifications