বিমানে চড়তে ভয় পান, কিন্তু কেন? কীভাবে দূর করবেন উদ্বেগ, ভয়, জানুন

এমন অনেকেই রয়েছেন, যাদের বিমান চলার অভ্যাস নেই কিংবা বিমানে ওঠার পরেই তারা ভয় পান অর্থাৎ ফ্লাইট ফোবিয়ায় ভোগেন। আর এই যাত্রীর সংখ্যা কিন্তু অনেক। তবে এই বিষয়টি নিয়ে আতঙ্কিত হওয়ার কোনও দরকার নেই।

যদি আপনি বিমানে উঠতে ভয় পান, তাহলে কিন্তু এই টিপসগুলি মানতে পারেন। এতে খুব সহজেই আপনি বিমানে ওঠার দুশ্চিন্তা এড়িয়ে চলতে পারবেন। জানেন কোন কোন টিপসের দিকে নজর রাখবেন আপনি।

seating in flight


এভাবে শ্বাস নিন

নিজেকে শান্ত রাখুন অর্থাৎ বিমানে উঠে ছটফট করবেন না। গভীরভাবে শ্বাস, প্রশ্বাস নিন। অন্তত ৪ সেকেন্ডের জন্য শ্বাস নিন। ৬ সেকেন্ডের জন্য শ্বাস ছাড়ুন। এতে দেখবেন আপনি ভেতর থেকে ফিট থাকবেন।

ভালো চিন্তা করুন

বিমানে উঠে ভালো চিন্তা করুন। কোনও খারাপ চিন্তা করবেন না। দুর্যোগ বা ঝুঁকিপূর্ণ চিন্তা এড়িয়ে চলুন। ৫টি জিনিস দেখুন, ৪টি স্পর্শ করুন, ৩টির শব্দ শুনুন, ২টির গন্ধ নিন এবং ১টির স্বাদ নিন। আপনার ইন্দ্রিয়কে সবসময় খোলা রাখুন।

এটি মাথায় রাখুন

বিমানে উঠে সব সময় ভাববেন আপনি সুস্থভাবে সুন্দরভাবে ভ্রমণ করতে পারবেন। এটি মাথায় থাকলে আপনার কিন্তু কোনও রকম ভয় আপনাকে গ্রাস করবে না।

বুকের ওপর হাত রাখুন

বিমানে উঠে সিটে বসার পর আপনি বুকের উপর হাত রাখুন। গভীর শ্বাস নিন। এতে দেখবেন আপনার ভেতরে আত্মবিশ্বাস ও ভয় দূর হচ্ছে।

আরামদায়ক কোনও জিনিস নিজের কাছে রাখুন

বিমানে ওঠার আগে আপনি কোনও ছোট জিনিস আপনার কাছে রাখুন। যেটি আপনার খুব আরামদায়ক কোনও রবারের বল রাখতে পারেন। এটি দিয়ে আপনি কিন্তু সব সময় আপনার মানসিকভাবে ইতিবাচক চিন্তা আনতে পারবেন।

গান শুনুন

আপনি গান শুনুন, নিজেকে শান্ত রাখুন। জানলার পর্দা গুলিকে নামিয়ে দিন। বাইরের অন্য কোনও আওয়াজ বেশি কানে তুলবেন না। আপনি বিমানের ভেতর আলো এড়াতে চোখে মাস্ক পড়তে পারেন।

আত্মবিশ্বাস বাড়ান

বিমানে ভ্রমণ করার আগে আপনি মানসিকভাবে নিজেকে প্রস্তুত করুন অর্থাৎ শ্বাস প্রশ্বাস ভালোভাবে নিন। একজন প্রশিক্ষকের সঙ্গে কথা বলুন। আত্মবিশ্বাস বাড়ান।

সিনেমা দেখুন

বিমানের সিটে বসেই আপনি আপনার পছন্দমত সিনেমা কিংবা ওয়েব সিরিজ দেখতে পারেন আপনি। তাছাড়াও নিজের কাছে বই কিংবা কোনও উপন্যাস রাখতে পারেন, ডায়েরি লিখুন। অথবা কোনও ধাঁধার সমাধান করুন। তাহলে কিন্তু আপনার একদমই খারাপ চিন্তা মাথায় আসবে না।

এগুলি খাবেন না

বিমানে উঠে ভারী জাতীয় খাবার খাওয়া এড়িয়ে চলুন। তাছাড়াও ক্যাফেইন, এনার্জি ড্রিংকস ও অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার খাওয়া এড়িয়ে চলুন।

বাইরের দিকে দেখুন

এখন আপনি মেনেও যদি আপনি নার্ভাস বোধ করেন, তাহলে জানলা দিয়ে বাইরের দিকে দেখুন। মনে করুন বিমানটি কিন্তু আপনার স্থির। তাছাড়া আপনি সুন্দর দৃশ্য দেখতে পাবেন। মনে করবেন আপনি ভালোভাবে সুন্দরভাবে আপনার গন্তব্যস্থলে পৌঁছে যাবেন। তাহলেই দেখবেন আপনার নার্ভাস বোধ কেটে যাবে এবং আপনি ভালো থাকতে পারবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+