এই টিপসগুলি মেনে মনের মানুষের সঙ্গে দীপাবলির আলোয় সম্পর্কে করে তুলুন আলোকিত
ছোটখাটো বিষয় নিয়ে অশান্তি, ভুল বোঝাবুঝি প্রায় সকল সম্পর্কের মধ্যেই লেগে থাকে। এই কারণে অনেক সময় স্বামী-স্ত্রীর সম্পর্ক কিন্তু খুব খারাপ পর্যায়ে চলে যায়। সেই সময়ে খুব অশান্তির সৃষ্টিও হয়ে থাকে।
এমনকি সেই সম্পর্ক বিচ্ছেদের পর্যায়ে পর্যন্ত চলে যায়। যদি আপনার সম্পর্কে খুব অশান্তি হয় ও আপনি সেই সম্পর্ককে একটু ভালো রাখতে চান ও সুখী হতে চান তাহলে দীপাবলির আলোয় আপনি কিন্তু আপনার সম্পর্কে আলোকিত করতে পারেন। শুধু মানতে হবে এই টিপসগুলি।

- মনের মানুষকে ক্ষমা করুন
সম্পর্ককে আরও ভালো সম্পর্ককে আরও সুন্দর করতে আপনি দীপাবলিতেই আপনার কাছের মানুষ যে ভুল করেছেন, তাকে ক্ষমা করে দিন। তাঁকে কখনোই ভুলে অপমান করবেন না। এই কথাটি তাঁকে নিজের মুখে বলুন। এতে দেখবেন আপনার সম্পর্ক আরও ভালো হবে। তিনি যদি কোনও ভুল করেন, মন থেকে তাঁকে খুশি করবেন। মন রাগ চেপে রেখে কখনোই কিন্তু কোনও কাজ করবেন না।
- হিংসা করবেন না
প্রতিটা সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি হতে থাকেই, যে কারণে সম্পর্কের বন্ধন অনেক সময় ক্রমশ দুর্বল হতে থাকে। তাই সেসময় সম্পর্ককে কিন্তু সুন্দর করা খুব কঠিন হয়ে পড়ে। আর যে কারণে ব্যক্তি কিন্তু খুব অসুখী হয়ে যান। দীপাবলিতে আপনার সঙ্গিনীর হাতে হাত রেখে তাকে বলুন তিনি যা ভুল করেছেন আপনি তাঁর সব ভুল ক্ষমা করে দিয়েছেন। হিংসা কখনোই করবেন না।
- মনের কথা বলুন
অনেক আবেগকে দমিয়ে রাখবেন না। অনেকের সঙ্গে সেভাবে কথা বলতে পারি না। দীপাবলিতে কিন্তু আপনার মনের কথা আপনি আপনার জীবন সঙ্গিনীকে বলুন। এতদিন যে কথা বলতে পারেননি, তা দীপাবলিতে আপনার সঙ্গিনীকে কোনও নির্জন জায়গায় গিয়ে তার সঙ্গে কথা বলুন। আপনার মনের কথা তাকে বলুন। ঝগড়া, অশান্তি কমিয়ে তার সঙ্গে সুখে থাকার চেষ্টা করুন।
- ঘর সাজান
দীপাবলিতে মনের মানুষের সঙ্গে একসঙ্গে ঘর সাজান, একসঙ্গে হাতে হাত রেখে প্রদীপ জ্বালান। এবং আপনার একে অপরকে ভালোবাসার কথা বলুন। এতে দেখবেন আপনার সম্পর্কে যে তিক্ততা রয়েছে তা অনেকটাই কাটবে।
- আবেগকে প্রাধান্য দিন
কোনও সম্পর্কে ভালো রাখতে গেলে, কিন্তু সব থেকে মাথা ঠান্ডা রেখে চলতে হয়। তাই আপনার সঙ্গিনীকেই দীপাবলিতে হাতে হাত রেখে বলুন আপনি তার সঙ্গে আর ঝগড়া, অশান্তি করবেন না। তাকে সব কাজেই সাহায্য করবেন। তার পাশে সব সময় থাকবেন। তাকে সহযোগিতা করবেন। তাকে বুঝবেন। তার আবেগকে প্রাধান্য দেবেন। এতে দেখবেন আপনার সম্পর্ক আরও ভালো হবে।












Click it and Unblock the Notifications