ডায়েটে এই শাকসবজি থাকলেই শীতেও ত্বক থাকবে উজ্জ্বল ও টানটান, খাবেন নাকি?

পুরুষ কিংবা মহিলা, ত্বক উজ্জ্বল রাখতে কে না চান বলুন তো! ত্বক সুন্দর থাকলে সাজগোজের কিন্তু বেশি প্রয়োজন হয় না। আর ত্বক ভালো রাখতে, উজ্জ্বল রাখতে সকলেই কিন্তু বর্তমানে বাজার থেকে অনেক নামি দামি স্কিন কেয়ার প্রোডাক্ট কিনে ব্যবহার করেন। যা কিন্তু অনেক সময় ত্বকের ক্ষতি করে।

যা অনেকের ত্বকের র্যা শ বেরোয়। এতে গালে লাল লাল দাগ হয়ে যায়। যদি আপনি আপনার ত্বক উজ্জ্বল রাখতে চান, তাহলে অবশ্যই শীতকালের ডায়েটে এই সবজিগুলোকে রাখুন। এতে দেখবেন আপনার ত্বক কিন্তু অনেক উজ্জ্বল থাকবে। শরীরে পুষ্টির ঘাটতিও পূরণ হবে। দূর হবে বড় রোগের ঝুঁকিও। জানুন আপনার ডায়েটে কোন কোন সবজি রাখবেন।

spinuch

  • পালংশাক

শীতে বাজারে প্রচুর পরিমাণে পালংশাক পাওয়া যায়। পালংশাক খেতেও কিন্তু খুব সুন্দর। শীতকালে অবশ্যই খাদ্য তালিকায় রাখুন পালংশাক। যা আপনার ত্বক উজ্জ্বল রাখতে সাহায্য করবে। তাছাড়াও এতে প্রচুর পরিমাণে ভিটামিন এ, আয়রন, ফলিক অ্যাসিড থাকে। যা ত্বকের কোষ ভালো রাখতে সাহায্য করে।

  • ব্রকলি

শীতকালে বাজারে প্রচুর ব্রকলি পাওয়া যায়। এতে প্রচুর গুণ রয়েছে, তা আমরা সকলেই জানি। এতে ভিটামিন সি, ভিটামিন কে থাকে। যা আপনার ত্বক উজ্জ্বল ও টানটান রাখতে সাহায্য করবে। তাছাড়া এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। যা আপনার ত্বককে ফ্রি র্যা ডিকেলের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করবে। ব্রকলিতে সালফোরেন নামক এক প্রকার যৌগ থাকে।

যা আপনার ত্বককে সূর্যের অতিবেগুণী থেকে রশ্মি থেকে রক্ষা করতে সাহায্য করবে। শুধু তাই নয়, যদি আপনার বাতের সমস্যা থাকে কিংবা হাত, পা ফুলে যাওয়ার সমস্যা থাকে। তাহলেও আপনি যদি নিত্যদিন ব্রকলি খান, তাহলে এই সমস্যা থেকেও মুক্তি পাবেন।

  • শশা

শশাতে জলের পরিমাণ বেশি থাকে। তাছাড়াও থাকে ভিটামিন, খনিজ। যা ত্বককে হাইড্রেট রাখে। এতে ভিটামিন সি থাকে। যা আপনার ত্বক উজ্জ্বল রাখতে সাহায্য করবে। যেহেতু শশাতে ভিটামিন কে থাকে। যা ডার্ক সার্কেল কমাতে সাহায্য করে। শশাতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে।

যা আপনার ত্বকের নরম রাখবে, উজ্জ্বল থাকবে। আপনি যদি শরীরকে হাইড্রেট রাখতে চান, তাহলেও কিন্তু নিত্যদিন খেতে পারেন শশা। যদি আপনি অন্য কোনও রোগে আক্রান্ত থাকেন, তাহলে শশা খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+