এই শীতে ত্বকের যত্ন নিতে ভরসা রাখুন এই তেলের ওপর, দূর হবে বলিরেখাও

শীতকাল শুরু হতেই শরীরে নানান সমস্যা দেখা দেয়। আর এই সময় ত্বকও ফাটতে শুরু করে। ত্বক ফেটে যাওয়ার কারণে অনেকেই নানান ধরনের তেল ব্যবহার করেন। তবে এই সময়ে এমন তেল মাখা উচিত, যাতে মুখের বলিরেখা দূর হবে। আর ত্বক কিন্তু উজ্জ্বল থাকবে।

আপনি কিন্তু শীতকালে ত্বক ভালো রাখতে, বলিরেখা দূর করতে মুখে ব্যবহার করতেই পারেন বাদাম তেল। বাদাম তেলে প্রচুর গুণ রয়েছে। এতে ভিটামিন ই, ফ্যাটি অ্যাসিড, আন্টি অ্যাক্সিডেন্ট থাকে। যা ত্বকের ক্ষতির হাত থেকে রক্ষা করতে সাহায্য করে। বাদাম তেল ত্বকের জন্য খুব ভালো। জানুন বাদাম তেলের উপকারিতা সম্পর্কে।

oil massage

  • ত্বক হাইড্রেট থাকবে

বাদাম তেলে প্রচুর পরিমাণে ভিটামিন ই, ফাটি অ্যাসিড সমৃদ্ধ। যা আপনার ত্বককে হাইড্রেট রাখতে সাহায্য করবে। শুধু তাই নয়, এটি আপনার ত্বককে নরম ও আদ্র রাখবে।

  • বলিরেখা দূর হবে

অ্যান্টিএজিং সমৃদ্ধ বাদাম তেল নিত্যদিন মুখে মাখতে পারেন। এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এটি মাখলে বলিরেখা দূর হবে। আপনার ত্বকে উজ্জ্বলতা ফিরবে। এমনকি বার্ধক্য নিয়ন্ত্রণে থাকবে।

  • ত্বক টোনড থাকবে

যদি আপনি শীতকালে ত্বক টোনড রাখতে চান তাহলে অবশ্যই মুখে বাদাম তেল মাখুন। এতে আপনার ডার্ক সার্কেল দূর হবে। সূর্যের ক্ষতিকারক রশ্মি আপনার ত্বকের ক্ষতি করতে পারবে না।

  • দাগ দূর হবে

এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। তাই আপনার মুখে যেকোনও দাগ কমাতে সাহায্য করে। তাছাড়াও এতে অ্যান্টি ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য থাকায় ব্রণের দাগও খুব সহজেই কমবে। মুখে যদি কোনও কালো দাগ থাকে কিংবা লাল দাগ থাকে তা সহজে দূর হবে।

  • কীভাবে মাখবেন

রাতে ঘুমানোর আগে হাতে বাদাম তেল নিয়ে মুখ মাখুন। তার আগে মুখটা কিন্তু ভালোভাবে ধুয়ে নেবেন। তারপর বাদাম তেল মাখার পর সকালে উঠে আবার উষ্ণ গরম জলে মুখ ধুয়ে নিন। এতে দেখবেন আপনার ত্বক খুব ভালো থাকবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+