বায়ুদূষণের প্রভাবেই ক্ষতিগ্রস্থ হচ্ছে ফুসফুসের, পরিষ্কার রাখতে খান এই আয়ুর্বেদিক পানীয়গুলি
মানবদেহের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ হল ফুসফুস। তাই ফুসফুসকে সুস্থ রাখা প্রত্যেকেই দরকার। তবে বর্তমান সময়ে যেভাবে বায়ুদূষণ হচ্ছে, তাতে কিন্তু ফুসফুসের একেবারেই দফারফা অবস্থা। আর এই সময়ে অনেকেই কিন্তু শ্বাস-প্রশ্বাস ভালোভাবে নিতে পারছেন না। বিষাক্ত গ্যাস, ধোঁয়ার কারণে ফুসফুসের ওপর বিরাট প্রভাব পড়ছে। যা ফুসফুসের বড় ক্ষতি করছে।
আর এই কারণে শরীরে নানান সমস্যার সৃষ্টি হয়। এমনকি অনেকেই বড় রোগে আক্রান্ত হন। এই কারণে ফুসফুসের ক্যানসার, অ্যাজমা, ব্রঙ্কাইটিস, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ (সিওপিডি) সমস্যায় ভুগছেন।

ছবি সৌজন্য- pexels
অনেকে তাই এই বায়ুদূষণের হাত থেকে যদি আপনি ফুসফুসকে বাঁচাতে চান , ফুসফুসকে পরিষ্কার রাখতে চান, তাহলে অবশ্যই এই আয়ুর্বেদিক পানীয় আপনি খেতে পারেন। যা খেলে আপনার ফুসফুস পরিষ্কার থাকবেই। দেখুন সেগুলি কী কী।
আদা, দারচিনি দিয়ে চা
আদা, দারচিনি, ভেষজ হিসেবে কাজ করে। তাই ফুসফুস পরিষ্কার রাখতে তুলসী, আদা, দারচিনি দিয়ে এক কাপ চা তৈরি করে খেতে আপনি নিত্যদিন খেতেই পারেন। এতে ফুসফুস পরিষ্কার থাকার পাশাপাশি আপনার হার্ট কিন্তু খুব ভালো থাকবে।
গ্রিন টি
বর্তমান সময়ে সকলেই কমবেশি প্রচুর পরিমাণে গ্রিন টি খান। গ্রিন টি খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। আর বায়ুদূষণের জন্য যে ফুসফুস ক্ষতি হচ্ছে, তা পরিষ্কার রাখতে ফুসফুসকে ভালো রাখতে অবশ্যই নিত্যদিন অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ গ্রিন টি খান।
দুধের সঙ্গে হলুদ খান
ফুসফুস পরিষ্কার রাখতে আপনি দুধের সঙ্গে হলুদ মিশিয়ে খেতে পারেন। কীভাবে খাবেন- উষ্ণ গরম দুধের সামনে এক চামচ হলুদ মিশিয়ে আপনি খেতে পারেন। কারণ হলুদে প্রচুর পরিমাণে আন্টিইনফ্লেমেন্টরি বৈশিষ্ট্য রয়েছে। যা আপনার ফুসফুস পরিষ্কার রাখতে সাহায্য করবে।
উষ্ণ গরম জলের সঙ্গে লেবুর রস খান
যদি আপনি নিত্যদিন এক গ্লাস উষ্ণ গরম জলের সঙ্গে লেবুর রস খেতে পারেন। তাহলে এতে ফুসফুস পরিষ্কার থাকবে। শুধু তাই নয়, আপনার হাড়ের যেকোনও সমস্যা দূর হবে।
বিটের রস
ফুসফুস পরিষ্কার রাখতে আপনি কিন্তু বিটের রস খেতে পারেন। এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। যা রক্তকে পরিষ্কার রাখতে সাহায্য করে।
অ্যালোভেরা রস
অ্যালোভেরা খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো ,তা আমরা কমবেশি সকলেই জানি। এতে প্রচুর গুণ রয়েছে। যা হার্ট থেকে হাড় ভালো রাখতে সাহায্য করে। সেই সঙ্গে নিয়মিত অ্যালোভেরা জুস যদি খেতে পারেন, তাহলে ফুসফুস আপনার পরিষ্কার থাকবেই।
গাজরের রস
গাজরে প্রচুর পরিমাণে ভিটামিন, অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। যা বড় রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায়। এমনকি আপনাকে আপনার ফুসফুসকে পরিষ্কার রাখতেও সাহায্য করবে।
নারকেলের জল
নারকেলের জল খেলে আপনার শরীর সুস্থ থাকবে। ত্বক পরিষ্কার থাকার পাশাপাশি শরীর থেকে টক্সিন বের হয়ে যাবে। এমনকি আপনার শরীর কিন্তু কখনও ডিহাইড্রেট হবে না। সেই সঙ্গে আপনার ত্বক উজ্জ্বল হবে। তাই বায়ুদূষণের হাত থেকে নিজের ফুসফুসকে বাঁচাতে অবশ্যই এগুলি খান। যদি আপনি অন্য কোনও রোগে আক্রান্ত থাকেন, তাহলে এগুলি খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেবেন।












Click it and Unblock the Notifications