নিত্যদিন হাঁটলে দূরে থাকবে হার্টের রোগ, বাড়বে হজম ক্ষমতাও, আর কী উপকার পাওয়া যায়, জানুন

প্রত্যেকটি মানুষেরই নিত্যদিন হাঁটা খুব দরকার। হাঁটলে কিন্তু শরীর সুস্থ থাকে, তা শিশু থেকে বয়স্ক ব্যক্তি সকলেরই। গবেষণায় দেখা গেছে, হাঁটলে মস্তিষ্ক ভালো থাকে। শুধু তাই নয়, বাড়ে হজম শক্তিও।

যদি আপনি নিত্যদিন আধঘন্টা থেকে ৪৫ মিনিট সকাল বেলা হাঁটতে পারেন, তাহলে আপনার শরীর ভালো থাকবে। সেই সঙ্গে আপনার এই রোগগুলি আপনাকে ছুঁতে পর্যন্ত পারবে না। জানুন নিত্যদিন হাঁটার উপকারিতা সম্পর্কে।

ছবি সৌজন্য- pexels

হজমশক্তি বাড়ে
যদি আপনি হজম শক্তিকে বাড়াতে চান ও বদহজমের সমস্যা কমাতে চান, তাহলে নিত্যদিন সকালবেলা উঠে হাঁটুন। এতে পরিপাকতন্ত্র ভালো থাকে। শরীরের রক্ত সরাবরাহ ভালো হয়। এনজাইম উৎপাদন বাড়ায়। আর যে কারণেই খাবার কিন্তু খুব ভালোভাবে হজম হয়।

হার্টের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়
বর্তমান সময়ে হার্টের সমস্যায় ভুগছেন বেশিরভাগ ব্যক্তিই। তাই হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে, হার্ট ভালো রাখতে আপনি কিন্তু নিত্যদিন সকালে উঠে হাঁটুন। যদি নিত্যদিন সকালে হাঁটেন, তাহলে রক্তে শর্করার মাত্রাও নিয়ন্ত্রণে থাকবে। কার্ডিওভাসকুলার রোগের ঝুঁকি কমবে। আপনার শরীরের পেশি ভালো থাকবে। শুধু তাই নয়, আপনি সারাদিন কাজে খুব এনার্জি পাবেন।

ওজন নিয়ন্ত্রণে থাকবে
ওজন নিয়ন্ত্রণে রাখতে চান, তাহলে আপনি সকালে উঠে হাঁটতে পারেন। তাহলে শরীর থেকে ক্যালোরি ঝরবে। হজমশক্তি বাড়বে, গায়ে আপনি শক্তি পাবেন। পেশি ভালো থাকবে। শরীরের চর্বি কমাতে সাহায্য করে হাঁটা।

রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকবে
রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে হাঁটা খুব দরকার। তাই ডায়াবেটিসের ঝুঁকি কমাতে আপনি নিত্যদিন সকালে হাঁটতে পারেন। সেই সঙ্গে যারা ডায়াবেটিসে ভুগছেন তাদেরও কিন্তু হাঁটা খুব দরকার। তবে সকালে হাঁটাই উপকারী।

মানসিক চাপ
বর্তমান সময় কাজের চাপে ও পারিবারিক চাপে অনেকেই কিন্তু মানসিকভাবে খুব অসুস্থ থাকেন। যদি আপনি মানসিক চাপ কমাতে চান, তাহলে নিত্যদিন সকালে হাঁটুন। এতে শরীর থেকে এন্ডোরফিন নামক একপ্রকার হরমোন নিঃসৃত হয়। যা মানসিক চাপ, উদ্বেগ কমাতে সাহায্য করে।

সেই সঙ্গে আপনি কিন্তু সতেজ বাতাস গ্রহণ করতে পারবেন। সকালবেলা মন ও শরীর দুটোই শান্ত থাকবে। তাই সারাদিন আপনি খুব ভালোভাবে কাজ করতে পারবেন। তবে আপনি যদি অন্য কোনও রোগে আক্রান্ত থাকেন, তাহলে হাঁটার আগে চিকিৎসকের পরামর্শ নেবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+