মহাকুম্ভে যাত্রা করেছেন? শরীর সুস্থ রাখতে ভরসা রাখুন এই টিপসগুলির ওপর
হিন্দুধর্মে ও জ্যোতিষশাস্ত্রে মহাকুম্ভ মেলার বিশেষ গুরুত্ব রয়েছে। চলতি বছর ১৩ জানুয়ারি থেকে শুরু হয়েছে মহাকুম্ভ মেলা। যা চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। এই বছর মঙ্গলবার সাড়ে তিন কোটি ভক্ত প্রথম শাহী স্নান সেরেছেন। এখানে স্নান সারলেও শরীরের দিকেও কিন্তু বিশ্বাস নজর দিতে হবে।
মহাকুম্ভের স্নান ছাড়ার পর আপনার যেন সর্দি-কাশি না হয়, কিংবা বড় রোগের ঝুঁকি যেন না বাড়ে। তাই স্বাস্থ্যের দিকেও নজর দেওয়া খুব দরকার। ২৬ ফেব্রুয়ারি অর্থাৎ মহা শিবরাত্রির দিন রাজকীয় স্নান দিয়ে শেষ হবে মহাকুম্ভ মেলা। কীভাবে সুস্থ থাকবেন, আপনি।

- অ্যালার্জি হতে পারে
এই মহকুম্ভে স্নান করার পরেও আপনাকে কিন্তু শরীরের দিকে ভীষণ নজর রাখতে হবে। যাতে সর্দি-কাশি আপনার না হয়, সেদিকে নজর রাখবেন। তাছাড়া ডায়রিয়া, পেটের সমস্যাও হতে পারে। তাই জন্য জল বাহিত রোগেরও কিন্তু ভয় রয়েছে। তাই এসময় পরিষ্কার জল খাবেন। আপনার গায়ে যেন বেশি নোংরা না লেগে, সেদিকে লক্ষ্য রাখবেন। কারণ অনেক সময় এর থেকে ত্বকে অ্যালার্জির সৃষ্টি হতে পারে। তাই আগেই সাবধান হোন আপনি।
- হৃদরোগীদের সাবধান হওয়া দরকার
হৃদরোগে আক্রান্ত ব্যক্তিদের মহাকুম্ভে অত্যন্ত সতর্কতা মেনে চলতে হবে। যেহেতু মহাকুম্ভ মেলায় প্রচুর মানুষের ভিড় হয়। সেই ক্ষেত্রে পাকিং লট থেকে সঙ্গমের মধ্যে কিন্তু দূরত্ব অনেকটাই। তাই প্রচুর পরিমাণে হাঁটাচলা কিংবা প্রচুর ভিড়ের কারণে হৃদরোগী কিংবা যাদের উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে। তাদের কিন্তু শরীর ক্লান্ত লাগতে পারে। তাই ভিড় এড়িয়ে চলার চেষ্টা করুন। আবার অনেক সময় শ্বাসকষ্টের সমস্যা বাড়তে পারে। তাই এখানে গেলে অবশ্যই আপনি পর্যাপ্ত পরিমাণে ওষুধ নিয়ে আসবেন।
- মাস্ক পরুন
এই কুম্ভমেলায় গেলে অবশ্যই মুখে মাস্ক পরুন। এসময়ে নিয়মিত সাবান, স্যানিটাইজার দিয়ে হাত ধোবেন। সর্দি- কাশি হলে পরিষ্কার ও ফোটানো জল খাওয়ার চেষ্টা করুন।
- ঠান্ডা জলে স্নান করবেন না
ঠান্ডা লাগলে কিংবা জ্বর হলে অবশ্যই ওষুধ খাবেন। ঠান্ডা জলে এই সময় স্নান করবেন না। আর যদি আপনার শরীর ক্রমশ খারাপ হতে থাকে, তাহলে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন।
- ভেজা জামা কাপড় পরবেন না
স্নান করার পর পরিষ্কার ও শুকনো জামা কাপড় পরুন। ভেজা জামা কাপড়ে বেশিক্ষণ থাকবেন না। এতে নিউমোনিয়া হয়ে যেতে পারে। আর স্নানের আগে গায়ে নারকেল তেল লাগিয়ে স্নান করতে পারেন। এটি আপনার ত্বকের কোনরকম অ্যালার্জি বেরোবে না।
- রাস্তার ধারের খাবার খাবেন না
রাস্তার ধারে বিক্রি হওয়া খাবার খাওয়ার আগে সতর্ক হোন আপনিও। খাওয়ার আগে জলের বোতল নিজের কাছে রাখুন। বাইরের জল না খাওয়াই ভালো। এতে কিন্তু আপনার শরীর সুস্থ থাকবে।
- মোটা জামা কাপড় পরবেন
এখন যেহেতু শীতকাল, সেই ক্ষেত্রে নিজের কাছে মোটা জামা কাপড় রাখুন। এখন পশমী পোশাক পরে থাকুন। তবে এমন কোন জামাকাপড় পরবেন না, যাতে আপনার স্বাস্থ্যের ক্ষতি হয়। শরীরে যেন আপনার দম না বন্ধ হয়ে আসে।
- বেশি হাঁটবেন না
যদি আপনার শরীর খারাপ থাকে, তাহলে বেশি হাঁটবেন না। যদি আপনি অন্য কোনও রোগে আক্রান্ত থাকেন তাহলে পর্যাপ্ত পরিমাণে ওষুধ নেবেন, পরিষ্কার-পরিচ্ছন্ন থাকবেন। সুস্থ থাকার চেষ্টা করবেন।












Click it and Unblock the Notifications