এই টিপসগুলি মানলেই শীতের মরসুমে শরীর থাকবে ফিট, দূর হবে সর্দি, কাশির ঝুঁকিও
ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে সকালের কিন্তু শরীর খারাপ হতে থাকে । এই সময় শরীরের যত্ন নেওয়া খুব দরকার। কারণ এই সময়ে অনেকেই সর্দি, কাশি, ঠান্ডা লাগার মতন রোগের ঝুঁকি বাড়তে থাকে।
তাছাড়া যাদের বাতের সমস্যা হয়েছে, কিংবা শ্বাসকষ্টের সমস্যা রয়েছে তাও কিন্তু বাড়তে থাকে। ত্বক ক্রমশই শুকিয়ে যেতে থাকে। তাই শীতের শরীর সুস্থ রাখতে অবশ্যই এই খাবারগুলি অবশ্যই খান।

- মরসুমের ফল, সবজি
আপনি এই শীতকালে শরীর সুস্থ রাখতে কমলালেবু, পালংশাক, মিষ্টি আলু, কুমড়ো সাইট্রাস ফল ইত্যাদি খান। কারণ এতে প্রচুর পরিমাণে ভিটামিন, অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। তাছাড়া সাইট্রাস ফল অবশ্যই পাবেন। এতে আপনার ত্বক ভালো রাখার পাশাপাশি দৃষ্টিশক্তিও বাড়বে। সেই সঙ্গে অবশ্যই স্যুপ খাওয়ার চেষ্টা করুন। স্যালাডও খাবেন। এতে সর্দি, কাশির ঝুঁকিও কমে
- জল খান
শরীর সুস্থ রাখতে নিত্যদিন প্রচুর পরিমাণে জল খান। দেখবেন শীতকালে শরীর শুকিয়ে যায়। তাই জল খেলে আপনার শরীর ডিহাইড্রেট হবে না। এতে ত্বক ভালো থাকবে । ক্লান্ত ভাব দূর হবে। বাড়বে রোগ প্রতিরোধের ক্ষমতাও।
- গরম জামা কাপড় পরবেন
এই শীতকালে অবশ্যই শরীর সুস্থ রাখতে আপনি গরম জামা কাপড় পরবেন। যখনই ঘরের বাইরে বেরোবেন মাফলার, টুপি, জ্যাকেট পরার চেষ্টা করুন। অবশ্যই গ্লাভস, মোজা পরবেন। এতে শরীর কিন্তু বেশ গরম থাকবে। কখনোই ঠান্ডা লাগবে না আপনার।
- ক্রিম মাখুন
ঠান্ডা আবহাওয়ায় যেহেতু ত্বক শুষ্ক হয়ে যায়, ফেটে যায়। সেই কারণে প্রচুর পরিমাণে ময়েশ্চারাইজার মাখুন। স্নানের পরে অবশ্যই ঠোঁটে লিপ বাম, সানস্ক্রিম, ক্রিম মাখুন।
- ব্যায়াম করুন
শীতকালে অবশ্যই নিয়মিত ব্যায়াম করবেন। শারীরিক কার্যকলাপ ঠিক থাকলে আপনার শরীর কিন্তু একদম ফিট থাকবে। রোজ হাঁটবেন, জগিং করবেন। তবে যখন ঘরের বাইরে বেরোবেন অবশ্যই কিন্তু আপনি গরম জামা কাপড় পরে বের হবেন। না হলে ঠান্ডা লেগে যেতে পারে।
- ভিটামিন ডি
শীতকালে ভিটামিন ডির যাতে শরীরে অভাব না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। অর্থাৎ আপনি রোজ সূর্যের আলো শরীরে লাগাবেন। এতে আপনার রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়বে। তাই অন্তত ১৫ থেকে ২০ মিনিট রোদ্দুরে আপনি সময় কাটাবেন। এতে শরীর খুব ভালো থাকবে।
- এই চা খান
এই শীতকালে শরীর সুস্থ রাখতে আদা চা, হলুদ দুধ খেতে পারেন। এতে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়বে। শুধু তাই নয়, গলা ব্যথা থাকলে তাও কিন্তু কমবে। এমনকি ক্যামোমাইল চাও খেতে পারেন। যা শরীরকে গরম রাখতে সাহায্য করে।












Click it and Unblock the Notifications