শরীর ফিট রাখতে উষ্ণ গরম জলের সঙ্গে ঘি মিশিয়ে খান, কমবে ওজনও

প্রত্যেকটি ব্যক্তিরই মাসকাবারি বাজার করার তালিকায় কিন্তু ঘিয়ের শিশি থাকবেই। রান্নায় ঘি দিলে খাবারের স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়। আর তারপর পড়েছে শীতকাল। আর এই শীতের মরসুমে ঘি খেলে শরীর কিন্তু খুব ভালো থাকে।

ঘিতে প্রচুর পরিমাণে ভিটামিন কে, এ, ডি, ই থাকে। তাছাড়াও থাকে অ্যান্টিঅক্সিডেন্ট। শীতকালে গরম জলের সঙ্গে ঘি খেলে আপনার শরীর খুব ভালো থাকবে। আর কী কী উপকার পাবেন, জানুন।

hot water

  • হজম শক্তি বাড়বে


যদি আপনি হজম শক্তি বাড়াতে চান, তাহলে অবশ্যই শীতে গরম জলের সঙ্গে ঘি মিশিয়ে খেতে পারেন। ঘিতে প্রচুর পরিমাণে বিউটারিক অ্যাসিড থাকে। যা আপনার হজম ক্ষমতাকে বাড়াবে। কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমবে এবং পরিপাকতন্ত্র ভালো থাকবে।

  • অন্ত্র ভালো থাকবে


গরম জলের সঙ্গে ঘি খেলে আপনার অন্ত্র ভালো থাকবে। সেই সঙ্গে শরীর থেকে টক্সিন বেরিয়ে যাবে। যা আপনার শরীরকে ডিটক্সিফাই রাখতে সাহায্য করবে।

  • ওজন নিয়ন্ত্রণে থাকবে


ঘিতে প্রচুর পরিমাণে ফ্যাটি অ্যাসিড থাকে, থাকে স্বাস্থ্যকর ফ্যাটও। যা খেলে আপনার বিপাক ভালো হবে । আপনার ওজনও নিয়ন্ত্রণে থাকবে। তবে বেশি পরিমাণে ঘি কিন্তু খাবেন না। আপনি কিন্তু ওজন কমাতেও নিত্যদিন উষ্ণ গরম জলে ঘি মিশিয়ে খেতে পারেন। উষ্ণ গরম জলে ঘি খেলে আপনার শরীরে যে বাড়তি চর্বি রয়েছে তা সহজেই কমে যাবে।

  • ত্বক উজ্জ্বল হবে


ত্বক ভালো রাখতে চাইছেন, ত্বকের উজ্জ্বলতা বজায় রাখতে, ত্বককে হাইড্রেট রাখতে অবশ্যই অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন ই সমৃদ্ধ ঘি খান। তবে উষ্ণ গরম জলের সঙ্গে ঘি খাবেন। এতে ত্বক কিন্তু খুব ভালো থাকবে।

  • রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়বে


রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে অবশ্যই উষ্ণ গরম জলের সঙ্গে ঘি খাবেন। যা আপনার অন্ত্র ভালো রাখতে সাহায্য করবে।

  • কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমবে


ঘি খেলে আপনার শরীর কখনোই ডিহাইড্রেট হবে না। কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমবে। এমনকি মল নরম থাকবে। গরম জলে উষ্ণ ঘি খেলে আপনার কোষ্ঠকাঠিনের কোনও সমস্যা থাকবে না।

  • গাঁটের ব্যথা কমবে


ঘিতে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে। আর তাছাড়াও এতে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট। যা খেলে আপনার শরীরে ক্যালসিয়ামের অভাব পূর্ণ হবে। জয়েন্টে ব্যথা থাকলেও তা দূর হয়ে যাবে। শীতে কিন্তু গাঁটের ব্যথায় ভুগতে হবে না আপনাকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+