প্রচণ্ড ঠান্ডায় কীভাবে ঘরের বাইরে বেরোবেন, শরীর গরম রাখতে মানুন এই টিপসগুলি

ইতিমধ্যে কিন্তু দেশজুড়ে শীতের আমেজ শুরু হয়ে গেছে। আবার বেশ কিছু জায়গায় ঠান্ডাও পড়েছে। তবে এই শীতকালে কিন্তু শরীর সুস্থ রাখা খুব দরকার। কারণ শীতের মরসুমে শরীরকে গরম রাখা দরকার। যখন আপনি প্রচন্ড ঠান্ডায় ঘরের বাইরে বের হবেন, কীভাবে বের হবেন, কীভাবে ঠান্ডা থেকে নিজেকে রক্ষা করবেন।

কীভাবেই বা আপনার গা গরম রাখবেন। যাতে ঠান্ডা না লাগে তার জন্য এই ব্যবস্থাগুলি আপনি করবেন। এতে আপনার শরীর সুস্থ থাকবে। জানুন এই শীতকালে এই বিষয়গুলো যদি মাথায় রাখেন আপনার শরীর ভালো থাকবে ও শরীর গরমও থাকবে।

winter

  • হাত, পা গরম করুন

শীতে যখন প্রচন্ড ঠান্ডা পড়ে সেই সময়ে অনেকেই অসতর্ক হয়ে বাড়ির বাইরে বেরিয়ে পড়েন। যে কারণে জ্বর, সর্দি- কাশি তাদের লেগেই যায়। অনেকে কিন্তু প্রচুর ঠান্ডার কারণে মারাও যান। তাই শীতে প্রচন্ড ঘর থেকে বেরোবার সময় আগে আপনার হাত পাকে একটু গরম করে নিয়ে তবেই বেরোবেন। মোটা জামা কাপড় পরে তবেই কিন্তু ঘরের বাইরে বেরোবেন। আর তাছাড়া বয়স্ক ও শিশুদের খুব শীতে ঘরের বাইরে না বের করাই ভালো।

  • নাক, কান, গলা ঢাকুন

ঘর থেকে বেরোবার সময় খুব মোটা জামা কাপড় পরুন। সেই সঙ্গে সোয়েটার, টুপি পরার চেষ্টা করুন, অর্থাৎ হাত-পা, কান না গলা বিশেষ করে মাথা গরম রাখার চেষ্টা করুন। তাহলে কিন্তু আপনার সহজে ঠান্ডা লাগবে না। আর কান ঢেকে রাখার চেষ্টা করুন। যাতে বাইরে ঠান্ডা হাওয়া যেন কানে না ঢোকে, সেই দিকে লক্ষ্য রাখবেন।

  • গরম জল

শীতকালেও নিজের কাছে সবসময় জলের বোতল রাখুন। তবে এই সময় কিন্তু গরম জল রাখা রাখবেন। যতটা পারবেন ফ্লাক্স টাইপের বোতল কেনার চেষ্টা করুন। যাতে জল অনেকক্ষণ গরম থাকে। তবে কিন্তু যখন আপনার রাস্তায় প্রচুর ঠান্ডা লাগবে, তখন উষ্ণ গরম জল খাবেন। তাহলে শরীরের ভেতর থেকে আপনার কিন্তু ঠান্ডা অনুভব হবে না। গরম গরম লাগবে। এতে কিন্তু আপনি জ্বর, সর্দি কাশির হাত থেকেও মুক্তিও পাবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+