শীতে চুটিয়ে খান এই খাবারগুলি, তবুও ওজন থাকবে নিয়ন্ত্রণে, পাবেন পুষ্টিগুণও
শীতকালে ঠান্ডা লেগে জ্বর, সর্দির ঝুঁকি যেমন সবার বাড়ে, ঠিক তেমনই এই সময় অনেকের আবার ওজন হু হু করে বাড়তে থাকে। কারণ এই সময়ে অনেকেই জিমে যান না, হাঁটতে যান না। মনে করেন, সকাল বেলা ঘর থেকে বের হলে হয়তো ঠান্ডা লেগে যাবে।
যা কিন্তু তারা সারাদিনই প্রায় গায়ে কম্বল চাপা দিয়ে শুয়ে থাকেন। এতে কিন্তু শরীরের অনেক সমস্যা বাড়ে। যদি শীতকালে ওজন নিয়ন্ত্রণে রাখতে চান এবং তাহলে কিন্তু এই খাবারগুলি নিত্যদিন পাতে রাখতে পারেন। দেখুন কী কী খাবার খাবেন।

- ছোলা
সকলে অবশ্যই প্রোটিন ও ফাইবার সমৃদ্ধ ছোলা খান। এটি খেলে আপনার পেট ভালো থাকবে। আবার ছোলা রান্না করেও খেতে পারেন। আপনি নুন, গোলমরিচ গুঁড়ো, অলিভ অয়েল দিয়ে খেতে পারেন। এটি খেতেও যেমনই ভালো লাগবে, তেমন আপনার হজম ক্ষমতাও বাড়বে। সেইসঙ্গে প্রচুর পরিমাণে ফাইবার থাকে এতে। এতে আপনার পেট কিন্তু অনেকক্ষণ ভর্তি থাকবে।
- গাজর, পালং শাক
যদি আপনি ওজন নিয়ন্ত্রণে রাখতে চান, তাহলে অবশ্যই গাজর, পালং শাক, স্কোয়াস দিয়ে একটি ভেজিটেবিল স্যুপ করে খেতে পারেন। এতে আপনি আদা এবং হলুদ দিয়ে রান্না করতে পারেন। যা খেলে রোগ প্রতিরোধের ক্ষমতাও বাড়বে।
- বাদাম, দুধ, এলাচ
আপনি কিন্তু শীতকালে বাদাম, দুধ, এলাচ দিয়ে গ্রিন টি তৈরি করে খেতে পারেন। এতে ক্যালোরির পরিমাণ খুব কম থাকে, থাকে অ্যান্টিঅক্সিডেন্টও। গ্রিনটিতে ক্যাফেইন ক্যাটাচিন থাকে। যা আপনার চর্বি কমাতে সাহায্য করবে।
- বাদাম, আখরোট
বাদাম, আখরোট খাওয়া খুব ভালো স্বাস্থ্যের জন্য। এতে প্রচুর পরিমাণে প্রোটিন, প্রয়োজনীয় পুষ্টিগুণ থাকে। যা আপনার ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।
- মিষ্টি আলু
মিষ্টি আলু খাওয়ার স্বাস্থ্যের জন্য খুব ভালো। এতে প্রচুর পরিমাণে ফাইবার, ভিটামিন, অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। তাই মিষ্টি আলু পাতলা পাতলা করে কেটে অলিভ অয়েল দিয়ে বেক করে খেতে পারেন আপনি।
- দুধ
যদি আপনি স্নাকস খেয়ে পেট ভরিয়ে রাখতে চান ও ওজনও নিয়ন্ত্রণে থাকতে চান তাহলে কিন্তু অবশ্যই এটি খেতে পারেন। যেমন- গরম দুধে হলুদ দিয়ে খেতে পারেন। এটি খেলে আপনার শরীরে কোনও ফোলা ভাব থাকবে না। শরীর ভেতর থেকে গরম থাকবে। এটি খেলে আপনার রোগ প্রতিরোধের ক্ষমতাও বাড়বে। সেই সঙ্গে আপনার ওজনও বাড়বে না।












Click it and Unblock the Notifications