আপনি কি ভেজ খাবার খান? তাহলে স্ট্যামিনা বাড়াতে ডায়েটে কী খাবার রাখবেন

শরীর ক্লান্ত থাকলে কখনোই কাজের ইচ্ছা থাকে না। আর একারণে রোগ প্রতিরোধের ক্ষমতাও কিন্তু শরীরে কমতে থাকে। যদি আপনি স্ট্যামিনা বাড়াতে চান তাহলে অবশ্যই ডায়েটে কিছু খাবার আপনাকে রাখতে হবে।

যদি আপনি নন ভেজ খাবার খেতে পছন্দ না করেন, কিংবা নন-ভেজ খাবার না খান, তাহলে কিন্তু আপনাকে নিরামিষ এই খাবারগুলির উপর ভরসা রাখতেই হবে। নিরামিষ এই খাবারগুলি খেলে আপনার শরীরের শক্তি পাবেন। বাড়বে রোগ প্রতিরোধের ক্ষমতাও। আপনি কি জানেন কোন কোন ভেজ খাবার আপনার স্ট্যামিনা বাড়াতে পারে?

food

  • ওটস

ওটস খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। এতে কার্বোহাইড্রেট থাকে। যা আপনার শক্তি বাড়াতে সাহায্য করবে। এমনকি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখবে। এতে আপনার ওজন নিয়ন্ত্রণে থাকবে।

  • কলা

কলায় প্রচুর পুষ্টিগুণ রয়েছে। এতে কার্বোহাইড্রেট, পটাশিয়াম, ভিটামিন বি ৬ থাকে। এগুলি শরীরের শক্তি বাড়ায়। তাছাড়া পটাশিয়াম থাকে। যা আপনার পেশিকে উন্নত রাখতে সাহায্য করে। কলা খেলে আপনার বড় রোগেরও ঝুঁকি কমবে।

  • কুইনোয়া

কুইনোয়াতে এতে প্রচুর পরিমাণে প্রোটিন ও ফাইবার থাকে। যা খেলে আপনার কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমবে। নিরামিষাসীদের জন্য এই কুইনোয়া একটি সুপারফুড বলা চলে। তাই আপনিও কিন্তু খাদ্য তালিকায় রাখতে পারেন।

  • ড্রাই ফুটস

ড্রাই ফুটস খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো। বাদাম, বীজ, আখরোটে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে। থাকে প্রোটিন ও অ্যান্টিঅক্সিডেন্ট। যা হার্ট ভালো রাখতে সাহায্য করে। হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে আপনিও এটি খেতে পারেন।

  • পালংশাক

পালংশাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ম্যাগনেসিয়াম থাকে। যা অক্সিজেন সরবরাহ করতে সাহায্য করে। সেই সঙ্গে পেশি ভালো রাখতেও সাহায্য করে। লোহিত রক্ত কণিকা গঠনে সাহায্য করে পালংশাক। তাই আপনি কিন্তু ভরসা রাখতে পারেন পালংশাকের উপর।

  • মিষ্টি আলু

মিষ্টি আলুতে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট, ফাইবার, ভিটামিন এ থাকে। যদি আপনি স্ট্যামিনা বাড়াতে চান, তাহলে অবশ্যই খান মিষ্টি আলু । এটি আপনার রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াবে।

  • দই

দই একটি প্রোবায়োটিক খাবার। তাছাড়াও থাকে ক্যালসিয়াম। আর দই খেলে আপনি শক্তি পাবেন। হজম শক্তি বাড়বে। তবে আপনি যদি অন্য কোনও রোগে আক্রান্ত থাকেন আর এই খাবারগুলি খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই কিন্তু খাবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+