নিত্যদিন এই খাবারগুলি মুখে দিলেই বাড়বে স্মৃতিশক্তি, কমবে মানসিক চাপও

আপনি কি সব কাজ ভুলে যাচ্ছেন অর্থাৎ যে কাজ করছেন তার পরেই কী ভুলে যাচ্ছেন, মানে আপনার স্মৃতিশক্তি কি কমছে? মানসিক চাপ কী বাড়তে থাকছে। আর এই সমস্যায় কিন্তু ভোগেন বেশিরভাগ ব্যক্তিই।

বিশেষজ্ঞদের মতে, যদি আপনি স্মৃতিশক্তি বাড়াতে চান, তাহলে অবশ্যই নিত্যদিনকার খাদ্য তালিকায় এই খাবারগুলি রাখুন। তাহলে কিন্তু আপনার স্মৃতিশক্তি বাড়বে ,দৃষ্টিশক্তিও বাড়বে। জানেন কোন কোন খাবার নিত্যদিন খাবেন।

walnut

ছবি সৌজন্য- pexels

আখরোট

আখরোট মস্তিষ্ককে ভালো রাখতে সাহায্য করে। এতে প্রচুর পরিমাণে ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড রয়েছে। তাছাড়াও থাকে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন এ । যা মানসিক চাপ কমাতে সাহায্য করে। বয়স বাড়ার সঙ্গে অনেকের ডিমেনশিয়া, অ্যালজাইমারের মতন রোগ হবার ঝুঁকি বাড়ে। তাই আপনি যদি আখরোট খান, তাহলে কিন্তু আপনার স্মৃতিশক্তি বাড়বে এবং এই রোগগুলো ঝুঁকিও অনেকটাই কমবে।

স্যামন মাছ

আপনি কি জানেন, স্যামন মাছে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে। যা মস্তিষ্কের জন্য খুব ভালো। ক্লান্তি, মানসিক চাপ কমাতে স্যামন মাছ খেতে পারেন। আবার অ্যালজাইমার রোগের ঝুঁকি কমাতেও সাহায্য করে। তাই স্যামন মাছ খাওয়া খুব ভালো। তবে এই স্যামন মাছে আপনি স্যুপে খেতে পারেন। গ্রিল করে খেতে পারেন। এটি খেলে আপনার স্মৃতিশক্তি ক্রমশ বাড়তে থাকবে।

ব্লুবেরি

আপনার মস্তিষ্ককে ভালো রাখতে নিত্যদিনে খাদ্য তালিকায় রাখুন ব্লুবেরি। ব্লুবেরি খেলে আপনার অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফ্ল্যাভোনয়েডের ঘাটতি পূরণ হবে। শুধু তাই নয়, এটি নিয়মিত খেলে আপনার স্মৃতিশক্তি ভালো থাকবে। শরীর সুস্থ থাকবে। বাড়বে রোগ প্রতিরোধের ক্ষমতাও। এমনকি ডিমেনশিয়া রোগের ঝুঁকিও কমবে।

বাদাম

বাদাম মস্তিষ্ক ভালো রাখতে সাহায্য করে। এতে প্রচুর পরিমাণে ভিটামিন ই, ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। যা আপনার শরীর সুস্থ রাখবে। মস্তিষ্ককে ভালো রাখবে, সেই সঙ্গে স্মৃতিশক্তি বাড়াবে, এমনকি বাড়াবে রোগ প্রতিরোধের ক্ষমতাও।

পালং শাক

পালং শাককে সুপারফুড বলা চলে। শীতকালে বাজারে প্রচুর পরিমাণে পালংশাক পাওয়া যায়। আপনি কিন্তু এটি রোজ খেতে পারেন। এতে প্রচুর পরিমাণে ফোলেট, আয়রন, ভিটামিন কে থাকে। যা স্বাস্থ্যের জন্য খুব ভালো। যদি আপনি মস্তিষ্ক ভালো রাখতে চান, স্মৃতিশক্তি বাড়াতে চান তাহলে পালংশাক খেতে পারেন। এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। যা শরীর সুস্থ রাখতে সাহায্য করে। আবার পালং শাক খেলে দৃষ্টিশক্তিও পারে। এমনকি উজ্জ্বল হয় ত্বকও। যদি আপনি অন্য কোনও রোগে আক্রান্ত থাকেন, তাহলে এগুলি খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+