শীতে বাড়ে হজমের সমস্যা, এই দাওয়াইগুলিতেই বাড়বে হজমশক্তি, পারবেন ভালো ঘুমাতেও
শীতকালে হাঁটা স্বাস্থ্যের জন্য খুব ভালো। সকালবেলা রোদ যতক্ষণ না ওঠে অনেকেই ঘরের বাইরে বের হতে চান না। এতে কিন্তু শরীরের নানান সমস্যা হয়। কারণ শীতকালে নিত্যদিন সকালবেলা হাঁটা স্বাস্থ্যের জন্য খুব উপকারী।
যদি হাঁটাহাঁটি না করেন, কার্যকলাপ ঠিকঠাক না করেন, এতে আপনার কিন্তু হজমশক্তি কমতে থাকবে। কোনও খাবারই সঠিকভাবে হজম করতে পারবেন না। এতে কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা হবে। হজম শক্তি বাড়াতে, রাতে ভালো ঘুমাতে এগুলি মানুন।

- হাঁটুন
শীতকালে রাতে খাবার পর হাঁটুন। নিত্যদিন অন্তত ১০ থেকে ১৫ মিনিট হাঁটুন। যাতে খাবার খুব সহজে হজম করতে পারবেন। এমনকি কোষ্ঠকাঠিন্যের সমস্যা না হয়, এতে পরিপাকতন্ত্র আপনার খুব ভালো থাকব। সেদিকে বিশেষ নজর দিন।
- উষ্ণ গরম জল খাবেন
শীতকালে উষ্ণ গরম জল খেলে আপনার হজম শক্তি বাড়তে থাকবে। সারাদিন পর্যাপ্ত পরিমাণে হালকা গরম জল খাওয়ার চেষ্টা করুন। এতে শরীর থেকে টক্সিন বেরিয়ে যাবে, শরীরও কিন্তু সুস্থ থাকবে।
- শাকসবজি খাবেন
এই শীতকালে যতরকম শাকসবজি আছে, তা খাবেন। এগুলি খেলে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়বে। যেমন- পালংশাক, মিষ্টি আলু ইত্যাদি খান। এগুলি খেলে আপনার রোগ প্রতিরোধের ক্ষমতাও বাড়বে। শরীরে ভিটামিনের ঘাটতিও পূরণ হবে। এতে ভালো ঘুমাতে পারবেন।
- এই শাক খান
এই শাকে প্রচুর পরিমাণে আয়রন ও ফলিক অ্যাসিড থাকে। তাছাড়াও থাকে ফাইবার। তাই হজম শক্তি বাড়াতে শীতকালে ভরসা রাখতে পারেন পালংশাকের উপর। এটি খেলে আপনার পেট পরিষ্কার থাকবে। আপনি পালংশাকে ডাল, স্যুপ, স্যালাড করে খেতে পারেন।
- মশলাদার খাবার খাওয়া এড়িয়ে চলুন
শীতকালে মশলাদার খাবার খাওয়া এড়িয়ে চলুন। এতে হজমশক্তি কমতে থাকবে। এই সময় সুষম খাবার খাবেন। এগুলি খেলে আপনার শরীরও কিন্তু খুব ভালো থাকবে, এতে রোগ প্রতিরোধের ক্ষমতাও বাড়বে।
- যোগব্যায়াম করুন
শীতকালে যতটা পারবেন যোগব্যায়াম করুন। ব্যায়াম করার চেষ্টা করুন। এতে আপনার পরিপাকতন্ত্র ভালো থাকবে। পাচনতন্ত্রে কোনরকম সমস্যা হবে না।
- ঘি খাবেন
শীতকালে অবশ্যই ঘি খাবেন। ঘি খেলে রোগপ্রতিরোধের ক্ষমতা বাড়বে। কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হবে। তবে হালকা খাবেন। না হলে কোলেস্টেরলের মাত্রা কিন্তু শরীরে বাড়তে পারে।
- টম্যাটো খান
শীতকালে বাজারে প্রচুর পরিমাণে টম্যাটো থাকে। এতে প্রচুর পরিমাণে ফাইবার ও অক্সিডেন্ট থাকে। যা হজমশক্তি বাড়াতে সাহায্য করে। এমনকি এটি পেটের আলসার সারাতে সাহায্য করে। এই সবজিতে লাইকোপিন নামক একপ্রকার আন্টিঅক্সিডেন্ট থাকে। যা আপনার হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি কমাতে সাহায্য করে।












Click it and Unblock the Notifications