Christmas Gift: ক্রিসমাসে এই উপহারগুলি দিয়ে প্রিয়জনের মন জয় করে নিন
বড়দিন আসতে আর বেশি দিন বাকি নেই। এই সময় সকলেরই নানান প্ল্যান করে থাকেন। এসময় অনেকেই পার্টির আয়োজন করেন। আবার বন্ধু-বান্ধবদের সঙ্গে ঘুরতে যাওয়ার প্ল্যান করেন অনেকের। এসময়ে উপহার দেওয়ার একটা বিশেষ সময়।
যদি আপনার বন্ধুদের কিংবা প্রিয়জনদের উপহার দিতে চান তাহলে ক্রিসমাসে এই উপহারগুলি আপনি তাদের দিতেই পারেন। জানুন কোন কোন উপহার তাদের দেবেন আপনি। এই উপহার তাঁরা কিন্তু খুব খুশি হবেন। রইল সেই বিশেষ টিপস।

- কাস্টমাইজ মগ
আপনি কিন্তু খুব কম বাজেটেই আপনার প্রিয়জনকে কাস্টমাইজ মগ দিতে পারেন। মাত্র ৫০০ টাকার মধ্যেই এই মগ পেয়ে যাবেন। সেখানে আপনি তাদের ছবি কিংবা নাম লিখে দিতে পারেন। এর সঙ্গে আপনি কিন্তু হট চকোলেটও গিফট করতে পারেন। এই উপহার প্রেয়ে আপনার প্রিয়জন কিন্তু প্রচন্ড খুশি হবেন।
- চকোলেট কেক
বড়দিন মানে কিন্তু কেক। তাই প্রিয়জনকে আপনি একটি চকোলেট কেক উপহার দিতে পারেন। নিজে হাতে একটি কেক তৈরি করে আপনার প্রিয়জনকে উপহার দিতেই পারেন। যা পেয়ে তিনি খুব খুশি হবেন।
- সুগন্ধি মোমবাতি
আপনি কিন্তু প্রিয়জনকে এই ক্রিসমাসে সুন্দর গন্ধযুক্ত মোমবাতির সেট গিফট করতে পারেন। মিষ্টি ভ্যানিলার সুগন্ধযুক্ত মোমবাতির সেট উপহার দিতেই পারেন। আশা করি তাঁর ভালো লাগবে।
- ট্রলি
যদি আপনার প্রিয়জন ঘুরতে যেতে ভালোবাসেন, তাহলে তাকে আপনি একটা ঘুরতে যাবার সুন্দর একবার ট্রলি, ব্যাগ গিফট করতে পারেন। এতে দেখবেন তিনিও খুব খুশি হবেন। উপহার পেয়ে তিনি আপনার যথেষ্ট প্রশংসা করবেন।
- চকোলেট
বড়দিনে কিন্তু সকলেই অপেক্ষা করেন চকোলেট গিফট পাওয়ার জন্য। তার ডার্ক চকোলেটও কিংবা মিল্ক চকোলেট। আপনার প্রিয়জন যদি চকোলেট খেতে পছন্দ করেন, তাহলে তাকে আপনি এটি উপহার হিসেবে দিতে পারেন।
- পোশাক
আপনার প্রিয়জনকে পছন্দমতন একটি পোশাক গিফট করতে পারেন। শীতকালে আপনি কিন্তু নানান ধরনের সোয়েটার কিংবা কার্ডিয়ানও উপহার দিতে পারেন।
- বই
যদি আপনার প্রিয়জন বইপ্রেমী হয়ে থাকেন, তাহলে তো আর কোন চিন্তাই নেই। একটি সুন্দর একটি গল্পের বই উপহার দিতে পারেন। এতে তিনি কিন্তু খুব খুশি হবেন।
- ফুলের তোড়া
ফুল ভালোবাসেন সকলে। তাই আপনি আপনার কাছের মানুষকে ফুলের তোড়া উপহার দিতে পারেন। তিনি খুশি হওয়ার পাশাপাশি আপনার উপহারের খুব প্রশংসা করবেন।












Click it and Unblock the Notifications