গরমে হাত, পা কালো হয়ে যাচ্ছে, ট্যান থেকে মুক্তি মিলবে এই ঘরোয়া উপায়েই

সূর্যের প্রখর তাপে, দাবদাহে অতিষ্ঠ হয়ে উঠেছেন সকলে। এসময় অনেকেরই হাত, পা কালো হয়ে যাচ্ছে। যারা রোদ্দুরে কাজের জন্য বাইরে বেরোছেন তাদের হাত, পায়ে কালো ট্যান পড়ে যাচ্ছে।

যা দেখতে কিন্তু ভীষণ খারাপ লাগে। ট্যান পড়া থেকে মুক্তি পেতে মানুন এই টিপসগুলি।

Summer

  • গরমে সানস্ক্রিম ব্যবহার করবেন

গরমে হাত, পা কালো হয়ে যাওয়া একটু সাধারণ সমস্যা। যদি আপনি রোজ রোদে বের হন তাহলে অবশ্যই হাত, পায়ে সানস্ক্রিম লাগাবেন। সানস্ক্রিম লাগাবেন দু’ ঘন্টা অন্তর অন্তর, তাহলে আপনার ত্বক সহজে কালো হবে না। হাত-পাও উজ্জ্বল থাকবে। সেই সঙ্গে দু থেকে তিনবার ঠান্ডা জল দিয়ে হাত, পা, মুখ ধুয়ে নেবেন । শরীরে ধুলোবালি যা লেগে থাকবে তাও দূর হবে।

  • মুখের ট্যান পরা কমাতে কী করবেন

নিত্যদিন শরীরে অ্যালোভেরা জেল, দই, লেবুর রস, বেসন, হলুদ লাগাতে পারেন। যেসব জায়গায় আবার আপনার ট্যান পড়ছে সেখানে এই উপাদান গুলি লাগিয়ে ১৫ মিনিট রেখে দিন। তারপর ভালোভাবে ধুয়ে ফেলুন। আর মুখে এগুলি দিয়ে একটু ফেস প্যাক তৈরি করে মুখে মাখুন। তাহলে দেখবেন আপনার যদি অ্যালার্জি থাকে তা থেকেও মুক্তি পাবেন। তবে অ্যালার্জির সমস্যা থাকলে মুখে মাখার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন।

  • হাত, পা কালো হচ্ছে, কীভাবে রেহাই পাবেন

যদি আপনার রোদে বেরোবার কারণে গায়ের রঙ কালো হতে থাকে। তাহলে আপনি খুব ডিপ ও কালো রঙের পোশাক পড়া এড়িয়ে চলুন। হালকা, সুতির পোশাক, ঢিলেঢালা পোশাক পড়ুন। মুখে ও ঘাড়ে সব সময় জল দেবেন। রাস্তায় বের হলে সানগ্লাস টুপি পড়ার চেষ্টা করবেন। সাত থেকে আট গ্লাস জল খাবেন। তাহলে শরীর হবে না হাইড্রেট। সেই সঙ্গে ভিটামিন সি যুক্ত ফল রোজ খান। ধূমপান ও মদ খাওয়া এড়িয়ে চলুন। এতে আপনার গায়ে কখনোই ট্যান পরবে না। সেই সঙ্গে হাত-পায়ে কালো দাগও দূর হবে। যদি আপনি অন্য কোনও রোগে আক্রান্ত থাকেন তাহলে একবার চিকিৎসকের পরামর্শ নিতে পারেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+