গরমের শুরুতেই বানান খেজুরের আইসক্রিম, শক্তি বাড়াতে খান এই খাবারগুলিও
খেজুর খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো, তা আমরা সকলেই জানি। খেজুর খেলে শরীরের শক্তি বজায় থাকে। তাছাড়াও অনেকে শরীরের শক্তি বাড়াতেও খেজুর খান। তাছাড়াও খেজুরের এই খাবারগুলি যদি নিত্যদিনের খাদ্য তালিকায় রাখেন।
তাহলে কিন্তু আপনি প্রতিটি কাজে এনার্জি পাবেন। এগুলি খুবই সুস্বাদুও। এগুলি বয়স্ক ব্যক্তি থেকে বাচ্চারা সকলেই খেতে পারবেন। দেখুন খেজুর দিয়ে কী কী তৈরি করবেন। কীভাবেই বা তৈরি করবেন এগুলি।

খেজুরের ও দুধ
খেজুর ও দুধ একসঙ্গে পান করলে খেলে আপনার শরীরের শক্তি পাবেন। প্রথমে আপনাকে দুধ ভালো ভাবে ফুটিয়ে নিতে হবে। তারপরে খেজুরের দানা বার করে নিয়ে তার ছোট ছোট করে কেটে নিতে হবে। তারপর আপনি দুধে দিয়ে আরেকটু সামান্য গরম করে খেয়ে নিতে পারেন। এতে আপনি প্রচুর শক্তি পাবেন।
খেজুরের আইসক্রিম
গরমকালে চুটিয়ে খান খেজুরের আইসক্রিম। তাই এই সময় আইসক্রিম সকলেই পছন্দ করেন। আপনিও যদি ভালোবাসেন, তাহলে খেজুরের আইসক্রিম তৈরি করতে পারেন। আর এটি তৈরি করতে প্রথমে খেজুর ভালোভাবে কেটে নিতে হবে। দুধ গরম করে নিতে হবে। তারপরে খেজুরকে মিক্সিতে ভালোভাবে পেস্ট করে নিন। তারপর তাতে এলাচগুড়ো ভালোভাবে ফুটিয়ে নিন। ঠান্ডা হলে সব কিছুকে আপনি আইসক্রিমের কাপে রেখে ফ্রিজে রেখে দিতে পারেন। তাহলেই তৈরি হয়ে যাবে খেজুরের আইসক্রিম।।
খেজুরের হালুয়া
খেজুরের হালুয়া খেতেও কিন্তু অসাধারণ। এর জন্য আপনাকে প্রথমে খেজুরকে ভালোভাবে পেস্ট করে নিতে হবে। তারপরে তাতে সামান্য পরিমাণ ঘি দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। তারপর তাতে সামান্য দুধ আর এলাচ গুঁড়ো দিয়ে ভালোভাবে ভাঁজুন। তাহলে তৈরি হয়ে যাবে খেজুরের হালুয়া। এটির স্বাদ কিন্তু অসাধারণ।
খেজুরের লাড্ডু
আপনি কি কখনও খেজুরের লাড্ডু খেয়েছেন? না হলে একবার বানিয়ে খেতে পারেন। তার জন্য প্রথমে আপনাকে খেজুর ভালোভাবে পেস্ট করে দিতে হবে। তাতে সামান্য আখরোট দিতে পারেন। তাতে সামান্য আদা আর তিসির বীজ দিয়ে ভালোভাবে পেস্ট করে নিন। তারপরে এটি আপনি কড়াইতে হালকা করে একটু নেড়ে নেবেন। তারপর সামান্য একটুখানি ঘি দিয়ে আপনি হাতে হাতে লাড্ডুর মতন বানিয়ে নিন। এটি খুব সহজে বানিয়ে রাখতে পারবেন। বহুদিন এটি ভালো থাকবে। স্বাদও কিন্তু একই রকম থাকবে।












Click it and Unblock the Notifications