সাদা চুলের সমস্যায় ভুগছেন, দ্রুত চুল কালো করতে এইভাবে ব্যবহার করুন আমলকি
ক্যালেন্ডার বলছে পড়ে গেছে কার্তিক মাস। এই মাস অত্যন্ত শুভ মাস। এই মাসে অনেক শুভ উৎসব পালিত হয়। কার্তিক মাসে প্রচুর আমলকিও বাজারে পাওয়া যায়। শরীর ভালো রাখতে আপনি প্রত্যেক দিনই খেতে পারেন আমলকি।
তবে কার্তিক মাসে এই ফল খেলে বহু রোগের ঝুঁকি কিন্তু কমে। এই মাসে ঋতু পরিবর্তনের জন্য অনেক সময় জ্বর, সর্দি, কাশির সমস্যায় সকলেই প্রায় ভোগেন। তা থেকে মুক্তি পেতে আপনি কিন্তু আমলকি খেতে পারেন।

আবার অনেকে সাদা চুলের সমস্যায় ভুগছেন তারাও এইভাবে আমলকি ব্যবহার করতে পারেন। আবার অনেকের লিভারের সমস্যার কারণে অনেক সময় কিন্তু মাথার চুল সাদা হয়ে যায়। যারা সাদা চুলের সমস্যায় ভুগছেন তারা কিন্তু আমলকি খেতে পারেন।
- মাথার খুশকি কমে
এমন অনেকেই রয়েছেন, যারা সাদা চুলের সমস্যায় ভুগছেন, আবার অনেকের মাথায় প্রচুর খুশকি হয়, যে কারণে চুল পড়তে থাকে। তাই এই সমস্যা কাটাতে আপনি কিন্তু আমলকি খেতে পারেন। আমলকিতে মেলানিন উৎপাদন করতে সাহায্য করে। যা আপনার সাদা চুলের সমস্যা কমাবে।
- গবেষণায় কী দেখা গেছে
গবেষণায় দেখা গেছে আমলকিতে অনেক পুষ্টিগুণ রয়েছে। রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, আন্টি ইনফ্লেমেটরি, ভিটামিন সি, আয়রন থাকে। যা চুলের সাদা ভাব কমাতে সাহায্য করে।
- কীভাবে আমলকি ব্যবহার করবেন
আপনি যদি চুল কালো করতে চান , বিভিন্ন উপায় ব্যবহার করেও তা না করতে পারেন তাহলে কিন্তু একমাস অন্তত আমলকি নিত্যদিন খেয়ে দেখুন। তাহলে আপনার চুল সাদা থেকে কালো হবে। আবার সেই সঙ্গে চুলে এই উপায়ে মাখতে পারেন আমলকি।
প্রথমে আমলকি ভালোভাবে সেদ্ধ করে মাথায় লাগাতে পারেন। আবার আমলকি পেস্ট দিয়ে আপনি চুলে লাগাতে পারেন। আবার আমলকি পাউডারে দই দিয়ে মিশিয়ে চুলে লাগাতে পারেন। এতে কিন্তু চুলের রঙ পরিবর্তন হবে। আবার সাদা চুল কালো হবে।
- এই উপায়ে খান
তাছাড়া নিত্যদিন সকালবেলা উঠে একটা আমলকির খোসা ছাড়িয়ে তা ভালোভাবে পেস্ট করে নিয়ে সামান্য নুন দিয়ে আপনি সেই আমলকি জুস খেতে পারেন। এতে কিন্তু আপনার লিভার, শরীরও ভালো থাকবে। আবার আমলকি কেটে রোদে শুকিয়ে তাতে সামান্য নুন দিয়েও আপনি খেতে পারেন। এটি খেতেও কিন্তু দারুন লাগে।












Click it and Unblock the Notifications