দুর্গাপুজোয় কব্জি ডুবিয়ে খান মটন থেকে চিকেন, তাতেও চেহারা থাকবে স্লিম, কিন্তু কীভাবে, জানুন রহস্য
পুজো আসতে আর বেশি দিন বাকি নেই। আর মাত্র কয়েক দিনের অপেক্ষা! আর এই পুজোর সময় সকলেই কিন্তু চেহারা স্লিম ধরে রাখতে চান। কারণ এই সময় তারা মনের মতন সাজ সাজতে চান। এই পুজোতে আপনি যদি চেহারা ধরে রাখতে চান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই এই টিপসগুলি মানতে হবে।
পুজোয় আপনি তেলঝাল মশলা দিয়ে রান্না করে কবজি ডুবিয়ে খেলেও আপনার চেহারা থাকবে স্লিম। তারজন্য এইগুলি কিন্তু আপনাকে মানতেই হবে। দুর্গাপুজোয় খাওয়া-দাওয়ার অনিয়ম কিন্তু সকলেই করে থাকেন। তাই চেহারা ধরে রাখতে কী কী মানবেন, দেখুন।

- জল খান
এই চারদিন সকলেই তেল ঝাল মশলা দিয়ে মটন থেকে চিকেন খেয়ে থাকেন। তবুও শরীর ভালো রাখতে হবেই। না হলে ঠাকুর দেখা একদমই মাটি হয়ে যাবে। তাই আপনিও এই সময়ে নিত্যদিন সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে এক গ্লাস জল খান। এতে কিন্তু সারাদিন আপনার গ্যাস - অম্বল একদমই হবে না।
- ফলের রস খান
সারাদিনে যতটা পারবেন ডাবের জল, ফলের রস, ফল ইত্যাদি খেয়ে থাকার চেষ্টা করুন। তারপর আপনি ডিনার কিংবা লাঞ্চে ভারি খাবার খেতেই পারেন। এতে কিন্তু চেহারা একদমই বাড়বে না আপনার। যদি পারেন এখন থেকেই খাওয়া শুরু করে দিন। নিত্যদিন যদি খান তাহলে আপনি যতই তেল মশলার যুক্ত খাবার বা জাঙ্ক ফুড খান না কেন পুজোর চারদিনা একদমই চেহারা বাড়বে না আপনার।
- হাঁটবেন
ঠাকুর দেখার সময় প্রচুর পরিমাণে হাঁটার চেষ্টা করুন। যত হাঁটবেন, তত শরীর থেকে ক্যালোরি ঝরে যাবে। এতে কিন্তু আপনার ওজন কখনোই বাড়তে পারবে না।
- সকালে ব্যায়াম করুন
পুজোর সময় রাতে ঠাকুর দেখে ফিরলেও সকালবেলা ঘুম থেকে উঠে অন্তত আধঘন্টা থেকে এক ঘন্টা হাঁটুন কিংবা ব্যায়াম করুন। তবে খালি পেটে কিন্তু করবেন না। ছোলা ভেজানো খেয়ে আপনি কিন্তু ব্যায়াম করতে পারেন। এতে শরীরও ফিট থাকবে। সারাদিন আপনার ক্লান্তও লাগবে না।
- গ্রিন টি
যখন আপনি পুজোর সময় ঠাকুর দেখতে বেরোবেন, তার ঠিক আধঘন্টা আগে একটা কাপ গ্রিন টি খেয়ে নেবেন। এতে কিন্তু শরীরের বাড়তি ক্যালোরি আসতে আসতে কমতে থাকবে। তারপর আপনি যতটা পারবেন হাঁটবেন।
- শশা
ঠাকুর দেখে রাতে ফিরে মনে করে একটি হলেও শশা খান। শশাতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। তাছাড়া এতে জলের পরিমাণ বেশি থাকে। যা খেলে আপনার শরীর হাইড্রেট হবে না। এতে শরীর থেকে ক্যালোরিও প্রচুর পরিমাণে পুড়বে।
- দুধ খান
পুজোর সময় সকালবেলা যখন ব্রেকফাস্ট করবেন, তখন ভারী ব্রেকফাস্ট এড়িয়ে চলুন। এই সময় আপনি দুধ খাওয়ার চেষ্টা করুন। সেই সঙ্গে ডিম খান। এতে শরীরে পুষ্টির ঘাটতিও পূরণ হবে। পেট অনেকক্ষণ ভর্তি থাকবে। তারপর আপনি সারাদিন চুটিয়ে কিন্তু মটন থেকে চিকেন খেলেও চেহারাও বাড়বে না।












Click it and Unblock the Notifications