না ধুয়েই দীপাবলির আগে পর্দা পরিষ্কার করুন এই উপায়ে, বজায় থাকবে উজ্জ্বলতাও

বাড়ির সাজাবার জন্য পর্দা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস। পর্দা সুন্দর দেখতে হলে ঘরের সৌন্দর্য ক্রমশ বাড়তে থাকে। তবে ভারী ভারী পর্দা যে সব সময় সবার পক্ষে কাঁচা সম্ভব হয় না।

কিন্তু প্রায় সময় পর্দা নোংরা হয়ে যায়। যদি এই দীপাবলির আগে আপনি বাড়ির পর্দা না ধুয়ে পরিষ্কার করতে চান, তাহলে কিন্তু এই টিপসগুলি মানতেই পারেন, দেখুন কীভাবে পর্দা পরিষ্কার করবেন।

curtains

  • লাঠি দিয়ে নাড়ুন

পর্দাতে নোংরা সবসময়ই হতে থাকে। তাই পর্দা প্রায় সময় যদি আপনি লাঠি দিয়ে ভালোভাবে নেড়ে দেন, তাহলে কিন্তু ধুলো অনেকটাই পর্দা থেকে পড়ে যাবে। পর্দা পরিষ্কার থাকবে। আবার ভ্যাকুয়াম ক্লিনার দিয়েও পর্দা পরিষ্কার করবার চেষ্টা করবেন। যদি পারেন মেঝে সব সময় পরিষ্কার রাখবেন, এতে কিন্তু পর্দা পরিষ্কার থাকবে।

  • ভিনেগার

যদি আপনার পর্দায় কোনও দাগ থাকে, তাহলে আপনি তুলোয় সামান্য ভিনেগার নিয়ে পর্দার যে জায়গায় দাগ আছে সেখানে তুলে দিয়ে মুছে দিতে পারেন। তাহলে সেই জায়গা থেকে কিন্তু খুব সহজেই দাগ উঠে যাবে।

  • সূর্যের আলো

যদি আপনার পর্দায় দুর্গন্ধ হয়, তাহলে কিন্তু সেই পর্দাগুলোকে সূর্যের আলোতে ভালোভাবে রোদে দিতে পারেন। এতে তারপর একবার ঝেড়ে নেবেন, তাহলে পর্দার উপর থেকে নোংরা চলে যাবে । যদি কোনও গন্ধ থাকে তাও কিন্তু বেরিয়ে যাবে।

  • ব্রাশ

একটি নরম ব্রাশ দিয়ে পর্দার উপরে ঝেড়ে দিতে পারেন। ময়লায় আসতে আসতে ব্রাশ করে দিলে সব বেরিয়ে যাবে। আর পর্দা আগের মতো ঝকঝকে হয়ে যাবে।

  • ডাস্টার

আপনি ডাস্টার দিয়েও খুব সহজে ময়লা পরিষ্কার করতে পারেন। ডাস্টার দিয়ে ময়লা পর্দার ওপর দুই থেকে তিন বার ঘষে দিন। এতে আপনার পর্দা থেকে সব ময়লা চলে যাবে। পর্দা হবে নতুনের মতো। তবে এগুলি কিন্তু সপ্তাহে একদিন করতেই হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+