আপনি কি নিত্যদিনই অসুস্থ হয়ে পড়ছেন, কিন্তু কেন? রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে কী খাবেন

এমন অনেক ব্যক্তি রয়েছেন, যারা প্রায় সময় কোনও কারণ ছাড়াই অসুস্থ হয়ে পড়েন। তাঁদের রোগ প্রতিরোধের ক্ষমতাও অনেক কম থাকে। বিশেষজ্ঞদের মতে, যে ব্যক্তির রোগ প্রতিরোধের ক্ষমতা কম, তারই সর্দিকাশির মতন সমস্যা বেশি হয়, শুধু তাই নয় তাদের কিন্তু বড় রোগের ঝুঁকিও থাকে।

তাই আপনি যদি প্রত্যেকদিন অসুস্থ হয়ে পড়েন, তবে অবশ্যই খাদ্য তালিকায় এই খাবারগুলি রাখুন। এতে আপনার বড় রোগের ঝুঁকি কমবে। সেই সঙ্গে আপনার শরীর সুস্থ থাকবে। বাড়বে রোগ প্রতিরোধের ক্ষমতাও। দেখুন কী কী খেলে বাড়বে রোগ প্রতিরোধের ক্ষমতা।

food

  • পালং শাক

শীতকাল পড়তে আর বেশিদিন বাকি নাই। আর এই সময় বাজারে কিন্তু টাটকা পালং শাক পাওয়া যায়। তাই রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে পালং শাক খেতে পারেন। এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন, খনিজ থাকে।

  • এই ফলগুলি খান

কমলালেবু, আঙুরে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। যা রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায়। তাছাড়া শরীরে অ্যান্টিবডি তৈরি করতে সাহায্য করে। যা সংক্রমণের বিরুদ্ধে লড়াই করে।

  • আখরোট

যদি পারেন রোজ আখরোট খান। এতে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে। যা ফুসফুসকে সুস্থ রাখতে সাহায্য করে। এমনকি ভালো রাখে অন্ত্রও। তাই আপনি যদি রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে চান অবশ্যই নিত্যদিনের খাদ্য তালিকায় রাখুন আখরোট।

  • ব্রকলি

ব্রকলি খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো, তা আমরা কমবেশি সকলেই জানি। ব্রকলিতে সালফোরেন থাকে। যা তাছাড়াও থাকে অ্যান্টিঅক্সিডেন্ট। যা শরীরে বড় রোগের ঝুঁকি কমায়। বাড়ায় রোগ প্রতিরোধের ক্ষমতা। তাই আপনিও যদি রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে চান অবশ্যই নিত্যদিনের খাদ্য তালিকায় রাখুন ব্রকলি।

  • দুধ ও হলুদ

দুধের সঙ্গে রোজ হলুদ মিশিয়ে খেলে আপনার রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়বে। ফুসফুস ভালো থাকবে। সেই সঙ্গে বাড়বে শরীরে শক্তিও।

  • রসুন

রসুনে অ্যান্টিবায়োটিক গুণ রয়েছে, যা সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। তাই আপনারা রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে, বড় রোগের ঝুঁকি কমাতে অবশ্যই রসুন খান।

  • দই

দই হচ্ছে প্রোবায়োটিক একটি খাবার। যা পরিপাকতন্ত্রকে সুস্থ রাখতে সাহায্য করে। এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। যা রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে সাহায্য করে। দই খেলে আপনার পেট ঠান্ডা থাকবে।

  • ডিম

প্রোটিনের সবথেকে ভালো উৎস হল ডিম। ডিম খাওয়ার স্বাস্থ্যের জন্য খুব ভালো তা আমরা সকলেই জানি। ডিম খেলে বাড়ে রোগ প্রতিরোধের ক্ষমতা।

  • কী বলছেন বিশেষজ্ঞরা

বিশেষজ্ঞরা বলছেন, রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে এগুলি খাওয়ার সঙ্গে সঙ্গে নিত্যদিন আপনাকে ব্যায়াম করতে হবে। ৮ থেকে ৯ ঘন্টা ঘুমাতে হবে। মানসিক চাপ কমাতে হবে। প্রচুর পরিমাণে জল খেতে হবে অর্থাৎ শরীরকে কখনোই ডিহাইড্রেট করা যাবে না। আর যখন ঘরের বাইরে বেরোবেন মাস্ক ব্যবহার করুন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+