নতুন জুতো পরে ঠাকুর দেখতে বেরোলেই পায়ে পড়ে ফোসকা, কীভাবে ঝুঁকি এড়াবেন
চলছে পিতৃপক্ষ। এসময় অনেক শুভ কাজ করা যায় না। পিতৃপক্ষ শেষ করে আসবে মাতৃপক্ষ। আর এই মাতৃপক্ষেই মা দুর্গার আগমন হয়। দুর্গাপুজোর সময় সকলেই এই চার দিন হইহই করে কাটিয়ে দেন। দুর্গাপুজোর সময় কেমন সাজবেন, কেমন জুতো পরবেন।
কার সঙ্গে ঘুরতে যাবেন, এই নিয়ে কিন্তু প্রত্যেকেরই চিন্তা থাকে। দুর্গাপুজোয় নতুন জামার সঙ্গে নতুন জুতো পড়া কিন্তু মাস্ট। আর নতুন জুতো পড়ে অনেকেরই কিন্তু পায়ে বড় বড় ফোসকা পরে যায়।

এই ফোসকা পড়ার ঝুঁকি আপনি যদি এড়াতে চান, তাহলে এই টিপসগুলি মানতে পারেন। এতে কিন্তু পুরো পুজো ভালোভাবে হেঁটে কিন্তু আপনি ঠাকুর দেখতে পারবেন। দেখুন কী কী টিপস মানবেন।
- নারকেল তেল
যদি আপনি দুর্গাপুজোয় নতুন জুতো পড়েন, তাহলে যেদিন আপনি নতুন জুতো পরবেন তার ঠিক আগের দিনই পায়ে নারকেল তেল বা কোনও ময়েশ্চারাইজার লাগিয়ে রাখুন। যদি পারেন এটি রাতের দিকে লাগাবেন। সারারাত লাগাবার পর আপনি এটা কিন্তু সকালবেলা উঠে মুছে দেবেন। তারপরে এরপর যতই নতুন জুতো পড়ে হাঁটুন না কেন, পায়ে ফোসকা পড়বে না।
- অ্যান্টিসেপটিক ক্রিম
যদি আপনার পায়ে ফোসকা পড়ে বা পরা শুরু করে সঙ্গে সঙ্গে কিন্তু অ্যান্টিসেপটিক ক্রিম কিংবা ব্যান্ডেড লাগাতে পারেন।
- অ্যালোভেরা জেল
ফোসকা পড়ার ঝুঁকি যদি আপনি এড়াতে চান তাহলে আপনি ঘুরতে যাওয়ার আগে পায়ে অ্যালোভেরা জেল মেখে নিতে পারেন। এতে কিন্তু ভালোভাবে হাঁটতে পারবেন আপনি।
- জুতোয় এটা মাখান
যদি আপনার পায়ে ফোসকা পড়ার ঝুঁকি থাকে ও তা এড়াতে চান তাহলে নতুন জুতো পড়ার আগের দিন রাতে নতুন জুতোয় নারকেল তেল মাখিয়ে রাখুন। এতে আপনার পায়ে কিন্তু কখনোই ফোসকা পড়বে না।
- আগে পড়ুন জুতো
নতুন জুতো কেনার পড়েই অল্প অল্প করে পরে একটু ঘরে হাঁটাহাটি করুন। যদি আপনার পায়ে ফোসকা পরার ঝুঁকি থাকে, তা আগেই পড়ে যাবে। পুজোয় আপনি নিশ্চিন্তে ঘুরতে পারবেন।
- ঘুরতে বেরোবার আগে মানুন এটি
যদি আপনি এগুলি করার সময় না পান, তাহলে নতুন জুতো পড়ার আগে যে যে জায়গায় আপনার ফোসকা পড়তে পারে বলে মনে হচ্ছে, সেই জায়গাগুলোয় আপনি ব্যান্ডেড লাগিয়ে নিন। এতে কিন্তু ফোসকা পড়ার ঝুঁকি অনেক কমবে।












Click it and Unblock the Notifications