এই ঘরোয়া টোটকা মানলেই আপনার ফোসকার দাগ, ব্যথা সহজেই দূর হবে

রান্না করার সময় অনেকেরই হাতে তেল ছিটকে এসে বড় বড় ফোসকা পড়ে যায়। আবার অনেকের গরম খুন্তি হাতে লেগেও ফোসকা পড়ে যায়। সঙ্গে সঙ্গে মলম দিলে অনেক সময় কিন্তু তা থেকে নিস্তার পাওয়া যায়। ফোসকা থেকে অনেকেরই কিন্তু হাতে জ্বালা হতেই থাকে। আবার অনেক সময় ব্যথার জন্য চিকিৎসকের পরামর্শও নিতে হয়।

তবে কিন্তু এই ছোট ছোট বিষয়ের জন্য অনেকেই ডাক্তারের কাছে যান না। যদি আপনি ফোসকার জ্বালা ,যন্ত্রণা খুব সহজেই দূর করতে চান, তাহলে এই টিপসগুলি মেনে চলতে পারেন। অনেক সময় ফোসকা সেরে গেলে তার দাগ থেকে যায়, তা দূর করতেও কিন্তু আপনি এগুলি মানতে পারেন। দেখুন কী কী করবেন।

hand wash

  • ঠান্ডা জল

যেখানে আপনার ফোসকা পড়েছে সেখানে অন্তত ঠান্ডা জল দিন। ১০ থেকে ১৫ মিনিট ঠান্ডা জল দিয়ে রাখুন ক্ষত স্থানে। কিন্তু একটা বড় তোয়ালের মধ্যে বরফ বা ঠান্ডা জল দিয়ে দিন। তবে ঠান্ডা জল বা বরফ শুধু দেবেন না। কোনও তোয়ালে নিয়ে দেবেন।

  • অ্যালোভেরা জেল

যদি আপনার রান্না করতে করতে হাতে ফোসকা পড়ে যায়, তাহলে সঙ্গে সঙ্গে অ্যালোভেরা জেল দিন। অ্যালোভেরা গাছের পাতা কেটে ভেতর থেকে জেল বের হয় তা সরাসরি ব্যথার জায়গায় লাগিয়ে দিন। এতে দেখবেন আপনার ফোসকা সহজেই কমবে। ব্যথাও হবে না। এমনকি পরেও দাগ হবে না।

  • আলুর রস

যেকোনও ব্যথা, জ্বালার জায়গায় আলুর রস লাগালে সহজে কিন্তু সেই জ্বালা ভাব দূর হয়। তাই আপনার ফোসকা যেখানে পড়েছে, সেখানে একটু আলুর রস লাগিয়ে দিন। এতে ক্ষত স্থানের সৃষ্টি হবে না। ব্যথাও কমবে।

  • মাজন

যদি আপনার রান্নাঘরে রান্না করার সময় হাতে বা গায়ে কোথাও হঠাৎ ফোসকা পড়ে যায়, তাহলে সঙ্গে সঙ্গে সেখানে কোলগেট বা মাজন লাগিয়ে দিন। লাগালে জ্বালাপোড়া ভাব আসতে আসতে কমতে থাকে।

  • অ্যান্টিবায়োটিক মলম

ফোসকা পড়লে এই জায়গায় সাবান জলে ধুয়ে নিয়ে অ্যান্টিবায়োটিক মলম লাগাতে পারেন। তারপর ব্যান্ডেজ লাগিয়ে রেখে দিন। এতে খুব সহজেই ব্যাথা থেকে মুক্তি পাবেন।

  • নারকেল তেল

আমরা সকলেই জানি নারকেল তেল ত্বকের জন্য খুবই ভালো। যদি আপনার হাতে ফোসকা পড়ে, তাহলে আপনি নারকেল তেলের সঙ্গে দু’ফোটা লেবুর রস মিশিয়ে ক্ষত স্থানে লাগাতে পারেন। এতে খুব সহজেই আপনার হাতের ফোসকা কমবে। ব্যথাও হবে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+