Magnesium Deficiency: কোন কোন লক্ষণ দেখে বুঝবেন আপনার শরীরে ম্যাগনেসিয়ামের ঘাটতি রয়েছে

শরীরের ভিটামিন, প্রোটিনের মতোন পর্যাপ্ত পরিমাণে ম্যাগনেসিয়ামের দরকার। তাহলে নানান অসুবিধার সম্মুখীন হতে হবে। ম্যাগনেসিয়ামের ঘাটতি কে হাইপোম্যাগনেসিয়ামও বলা হয়।

ম্যাগনেসিয়ামের ঘাটতি যদি শরীরে থাকে তাহলে আপনার হাড়ের ক্ষয় হবে। শরীরের নানান অসুবিধা সম্মুখীন হবে, কাজ করার ইচ্ছা কমে যাবে আপনার। কোন কোন লক্ষণ দেখে আপনি বুঝবেন যে আপনার ম্যাগনেসিয়ামের অভাব রয়েছে শরীরে, দেখুন।

Magnesium Deficiency

পেশিতে ব্যথা হবে

ম্যাগনেসিয়ামের অভাবে প্রথমেই আপনার পেশিতে ব্যথা হবে। আপনার হাত-পা নাড়াতে পারবেন না। শারীরিকভাবে আপনি ক্রমশ দুর্বল হয়ে পড়বেন। কাজ করার ক্ষমতা কমে আসবে। হাতে-পায়ে প্রচণ্ড যন্ত্রণা হয়।

ক্লান্ত হয়ে যাবেন

যে সকল ব্যক্তির ম্যাগনেসিয়ামের অভাব রয়েছে তাদের সর্বদাই ক্লান্ত লাগে, তাদের ঘুমের ইচ্ছা জাগে। শরীর ক্রমশ ক্লান্ত হয়ে যায়। শরীরের শক্তি থাকে না।

দুর্বল হয়ে যাওয়া

ম্যাগনেসিয়ামের কারণে শরীর ক্রমশ দুর্বল হতে থাকে, শারীরিক কাজ করার ইচ্ছা কমে যায় সেই ব্যক্তির, দুর্বলতার জন্য বারবার পরেও যেতে পারেন তিনি।

হার্ট

যদি আপনার শরীরে ম্যাগনেসিয়ামের ঘাটতি থাকে তাহলে আপনার হার্ট খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। শুধু তাই নয়, বুক ধরফর করবে, বুকে যন্ত্রণা অনুভব হবে।

Magnesium Deficiency

বমি পায়

যে ব্যক্তির শরীরে ম্যাগনেসিয়ামের ঘাটতি রয়েছে, তাদের সর্বদাই বমি বমি ভাব পায়, খাবার কখনোই ভালোভাবে হজম হয় না। পেট ভরে খাবার পরে তিনি বমি করে ফেলেন। তাই এই লক্ষণগুলি দেখে বুঝবেন আপনারও ম্যাগনেসিয়ামের ঘাটতি রয়েছে।

অসাড় হয়ে আসে অঙ্গ

ম্যাগনেসিয়ামের অভাবে প্রায় সময় অনেকের হাত, পা, মুখ অসাড় হয়ে যায়, কথা বলার ক্ষমতাও তারা হারিয়ে ফেলেন।

মেজাজ হারিয়ে ফেলেন সব সময়েই

ম্যাগনেসিয়ামের অভাব হলে সেই ব্যক্তি সর্বদা বিরক্তি বোধ করেন, কোনও কাজে তিনি মনোযোগ দিয়ে কাজ করতে পারেন না।, মেজাজ বারবার হারিয়ে ফেলেন। সকলের সঙ্গেই প্রায় অশান্তি করেন।

হাড়ে যন্ত্রণা হয়

ম্যাগনেসিয়ামের অভাব হলে হাড় ভালো থাকে না, হাড়ে যন্ত্রণা হয়। গাটে গাটে ব্যথা অনুভব হয়। হাড়ের ক্ষয় হয়।

কীভাবে করবেন ঘাটতি পূরণ

আপনি নিত্যদিন অবশ্যই ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খাবার খাবার খাবেন। তবে আপনি ম্যাগনেসিয়ামের ঘাটতি পূরণ করতে পারবেন। ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খেতে পারেন। তবে, ক্যালসিয়ামে সমৃদ্ধ খাবারের সঙ্গে ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খাবার একসঙ্গে খাবেন না। প্রচুর পরিমাণে জল খাবেন। প্রচুর পরিমাণে জল খেলে আপনার শরীর হাইড্রেড থাকবে, সেই সঙ্গে ম্যাগনেসিয়াম জাতীয় খাবার খাবেন। একদমই মদ খাবেন না, ক্যাফেইন জাতীয় খাবার এড়িয়ে চলুন, না হলে এগুলো আপনার শরীরে ম্যাগনেসিয়াম ঘাটতি আরোও বাড়িয়ে তুলবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+