শরীরে ভিটামিন ডিয়ের ঘাটতি হলে বুঝবেন কীভাবে, জানুন লক্ষণ

প্রতিটি ব্যক্তির শরীরে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডিয়ের প্রয়োজন। না হলে শরীরে নানান সমস্যা দেখা দেয়। প্রথমত হাড়ে নানারকম সমস্যা হয়। ভিটামিন ডিয়ের অভাব যদি কোনও ব্যক্তির থাকে, সেই সঙ্গে যদি শরীরে ক্যালসিয়ামের মাত্রা কমে যায় তাহলে তাঁদের হাড় দুর্বল হয়ে যায়। ক্লান্ত লাগে।

রোগ প্রতিরোধের ক্ষমতা কমে যাবে। মেজাজের পরিবর্তন হবে। সেই ব্যক্তি খুব খিটখিটে হয়ে যাবে। ভিটামিন ডিয়ের অভাব হলে শরীরে কী কী সমস্যা হবে। জানুন লক্ষণ।

Lifestyle

  • ত্বকের রঙের পরিবর্তন হওয়া

যারা ভিটামিন ডিয়ের অভাবে ভুগছেন তাদের ত্বকের রঙ কালো হতে থাকে। মেলানিন নামে একটি রঞ্জক পদার্থ থাকে মানব শরীরে। যা আমাদের ত্বকে স্বাভাবিক রঙ তৈরিতে জরুরি ভূমিকা নিতে সাহায্য করে। মেলালিনের কারণে ভিটামিন ডিয়ের অভাব দেখা দিতে পারে এবং সূর্যের আলো কম পরিমাণে থাকলে এই সমস্যায় ভুগতে হয়। তাই আগেই সাবধান হোন।

  • সূর্যের আলো গায়ে লাগানো দরকার

রোদে সময় কাটান। সূর্যের আলো ও সরাসরি গায়ে পড়লে আপনার শরীরে ভিটামিন ডি তৈরি হবে। যদিও অনেকে গরমকালে ট্যান পরার কারণে ঘরে বেশিরভাগ সময় কাটান। যা কিন্তু একদমই ভালো নয়। সানস্ক্রিম বা ফুল হাতা জামা কাপড় পড়ে বাইরে বেরোবেন। সূর্যের আলোও কিন্তু শরীরের জন্য খুব দরকার।

  • খান ভিটামিন ডি যুক্ত খাবার

ভিটামিন ডি রয়েছে এমন খাদ্য আপনাকে নিত্যদিন খাদ্য তালিকায় রাখতে হবে। যেমন- দুধ, মাছ, ডিম ইত্যাদি খেতে হবে। আর যারা নিরামিষাশী রয়েছেন তারা ভিটামিন ডিযুক্ত খাবার বেশি খান। তবে গবেষণায় দেখা গেছে, যারা মাছ, ডিম খান না তাদেরই কিন্তু ভিটামিন ডিয়ের অভাব সব থেকে বেশি থাকে।

  • ক্রমশ মোটা হয়ে যাওয়া

যাদের ওজন বেশি বা শরীরে প্রচুর পরিমাণে মোটা হয়ে যাচ্ছেন তাদের শরীরে ভিটামিন ডিয়ের অভাব রয়েছে।

  • কিডনির সমস্যা

ভিটামিন ডিয়ের অভাবে কিডনির সমস্যা দেখা দিতে পারে। এমনকি কিডনি অকেজো পর্যন্ত হয়ে যেতে পারে। তাই আজই সাবধান হোন।

  • মাথার চুল পরে যায়

ভিটামিন ডিয়ে অভাবে অন্ত্রেও নানা সমস্যা দেখা যায়। এতে অনেক সময় পেট ব্যথা অনুভব হয়। আবার অনেকের ভিটামিন ডিয়ের অভাবে মাথার চুল পড়ে যেতে থাকে। যদি আপনারও এই লক্ষণগুলি শরীরে হতে শুরু করে তাহলে বুঝবেন আপনার শরীরে ভিটামিন ডিয়ের অভাব হচ্ছে। তাই আগেই সাবধান হোন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+