কোন কোন লক্ষণ দেখলে বুঝবেন আপনার সঙ্গে সঙ্গীর সম্পর্ক ভেঙে যেতে চলেছে?
প্রতিটি সম্পর্কের উত্থান-পতন লেগেই থাকে। কোনও সম্পর্কে ভালোবাসা বা বোঝাপড়ার অভাব থাকে, আবার কোনও সম্পর্ক অনেক সময় আর্থিক সমস্যার কারণে ভেঙে যেতে থাকে। সেটা দাম্পত্য জীবনেও হতে পারে, আবার প্রেমের সম্পর্কেও হতে পারে। হাজার চেষ্টা করেও সেই সম্পর্ক ভালো রাখা যায় না।
এমন অনেক লক্ষণ আছে, যার ইঙ্গিত দেখে আপনি বুঝতে পারবেন যে আপনার সম্পর্ক ভাঙতে চলেছে। এই লক্ষণগুলি যদি আপনার সঙ্গীর মধ্যে দেখেন, তাহলে দ্রুতই তাকে ছেড়ে দিন। জানুন কোন কোন লক্ষণ দেখে বুঝবেন আপনার সম্পর্ক ভাঙার মুখে।

- যোগাযোগ না করা
যদি দেখেন আপনার সঙ্গী আপনার সঙ্গে যোগাযোগ করছেন না কিংবা তেমনভাবে যোগাযোগ করেন না, কথা বলেন না আপনার সঙ্গে, ঝগড়া, অশান্তি করেন। তার সামনে গেলে মারামারি করেন, তাহলে বুঝবেন আপনার সম্পর্ক ভাঙার মুখে।
- মানসিক দূরত্ব
আপনার সঙ্গে যখন সঙ্গীর মানসিক দূরত্ব তৈরি হবে। একে অপরের যত্ন নেওয়া বন্ধ করে দেবেন। কেউ কারোর সঙ্গে ভালোভাবে কথা বলবেন না। খিটখিট করবেন, তখনই বুঝবেন আপনাদের সম্পর্ক ভেঙে যেতে চলেছে। তাই আগেই সেই সম্পর্ক আপনি ভাঙতে পারেন। এতে দেখবেন আপনার মানসিক চাপ অনেকটাই কমবে।
- শ্রদ্ধা কম
যখন দেখবেন আপনার সঙ্গীর আপনার প্রতি শ্রদ্ধা খুব কম, কথায় কথায় সে আপনাকে গালিগালাজ করেন, কথা কাটাকাটি করেন, খারাপ ভাষায় কথা বলেন, সম্মান করেন না, তাহলে বুঝবেন সেই সম্পর্কে কোনদিন ভালোবাসা ছিলই না, সেই সম্পর্ক খুব তাড়াতাড়ি ভাঙতে চলেছে।
- ভবিষ্যৎ পরিকল্পনা না করা
যদি কখনও দেখেন আপনি আপনার সঙ্গীকে ভবিষ্যৎ নিয়ে কিছু বলছেন, অথচ কিন্তু তিনি সেটা নিয়ে কিছুই ভাবছেন না। আবার আপনি যা বলছেন সেই কথা নিয়ে আপনাকেই ছোট করছেন। ভবিষ্যত নিয়ে যে ব্যক্তি ভাবেন না। তার সঙ্গে সম্পর্ক না রাখাই ভালো। নাহলে পরবর্তী সময়ে নানান অসুবিধার সম্মুখীন হতে হবে আপনাকে ।
- একই বিষয় নিয়ে ঝামেলা হওয়া
যদি আপনার সঙ্গীর সঙ্গে একই একই বিষয় নিয়ে বারবার ঝগড়া, অশান্তি, মারামারি হয়। সেই সমস্যার সমাধান যদি আপনারা না করতে পারেন, তাহলে বুঝবেন আপনাদের সম্পর্কে অবনতি হচ্ছে। আপনাদের সম্পর্ক ভেঙে যাওয়ার মুখে।
- কী করনীয়
যদি এমন সমস্যা আপনারও হয় তাহলে সম্পর্ককে যদি বাঁচাতে চান তাহলে তার সঙ্গে ভালোভাবে কথা বলুন । আপনার ও সঙ্গীর পরিবারের সঙ্গে কথা বললে সম্পর্ক কিছুটা হলে উন্নতি হতে পারে। আর যদি দেখেন আপনার সঙ্গী কোনওভাবেই আপনার সঙ্গে সম্পর্কে আর জড়াতে চাইছেন না, তাহলে তার থেকে বেরিয়ে যাওয়াই ভালো। এতে আপনি ভালো থাকবেন।












Click it and Unblock the Notifications